Header Ads

প্রি সুব্রত ফুটবল কাপ জেলা ভিত্তিক সিলেকশন ক্যাম্প

প্ৰি-সুব্ৰত কাপ ফুটবল প্ৰতিযোগিতার জন্য জেলাভিত্তিক ' সিলেকশন ' শিবির
---------------------------
সঞ্জিত সরকার, হোজাই, ৯জুন : ক্ৰীড়া এবং যুব কল্যাণ বিভাগের উদ্যোগে রাষ্ট্ৰীয় পৰ্যায়ে অনুষ্ঠিতব্য ৬২সংখ্যক সুব্ৰত কাপ ফুটবল প্ৰতিযোগিতায়  অংশগ্ৰহনের জন্য হোজাই মহকুমা থেকে খেলোয়াড়  'সিলেকশন' প্ৰক্ৰিয়া অনুষ্ঠিত হবে। হোজাই মহকুমার অন্তৰ্গত বিদ্যালয়গুলি থেকে জেলা ভিত্তিক খেলোয়াড় নিৰ্বাচন করার জন্য আগামী ২৭জুন থেকে ২৯জুন পর্যন্ত স্হানীয় ধনুহারবস্তি স্থিত বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 
 তিনদিনের এক 'সিলেকশন' শিবির অনুষ্ঠিত হবে। হোজাই জেলা ক্ৰীড়া আধিকারিক দ্বীপরাজ সোনোয়াল জানানো  মতে তিনদিন ধরে অনুষ্ঠিত হতে যাওয়া এই  'সিলেকশন' শিবির তিনটি  স্তরে  ক্ৰমে ১৪বছর অনুৰ্ধ্ব ছেলেদের পিলিক চৌধুরী স্মৃতি ফুটবল, ১৭বছর অনুৰ্ধ্ব ছেলেদের দেউকন স্মৃতি ট্ৰফী এবং  ১৭বছর অনুৰ্ধ্ব মেয়েদের  নারায়ন সিংহ স্মৃতি ট্ৰফী প্ৰতিযোগিতায় অংশগ্ৰহনের জন্য জেলা পৰ্যায়ের দল গঠনের জন্য খেলোয়াড় সিলেকশন করা হবে। এই উদ্দেশ্যে বিদ্যালয়গুলির খেলোয়াড়রা নিজের নাম ওয়েবইট -www.subrotocup.in এ আগামী ২০জুনের মধ্যে অংশগ্ৰহণ করতে ইচ্ছুক খেলোয়াড় এবং  বিদ্যালযের নাম পঞ্জীয়ন করে পঞ্জীয়নের  প্ৰতিলিপি আগামী ২২জুনের মধ্যে জেলা ক্ৰীড়া আধিকারিকের কাৰ্যালয়ে জমা দিতে হবে। জেলা ভিত্তিতে অনুষ্ঠিতব্য এই প্ৰতিযোগীতার চুড়ান্ত বিজয়ী দল গুলি আগষ্ট মাস থেকে গুয়াহাটীতে অনুষ্ঠিতব্য আন্তঃজেলা প্ৰি-সুব্ৰত কাপ ট্ৰফীত অংশগ্ৰহণ করতে হবে । তাই অনুষ্ঠিতব্য এই প্ৰতিযোগিতার জন্য সিলেকশন শিবিরে অংশগ্ৰহণ করতে ইচ্ছুক খেলোয়াড়দের বিদ্যালয় কৰ্তৃপক্ষকে  উল্লেখিত মোবাইল নাম্বার ৯১০১১৬৭৪৫৪ এ যোগাযোগ করার জন্য  হোজাই জেলার ক্ৰীড়া আধিকারিক দ্বীপরাজ সোনোয়াল আহ্বান জানিয়েছেন ৷ হোজাই মহকুমা তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে এ সম্পর্কে এক বিবৃতি যোগে জানানো হয়েছে ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.