সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার ও নির্বাচন কমিশন,কেন্দ্রীয় বাহিনী আসছে
নয়া ঠাহর,কলকাতা,রাজ্যে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন পরিচালনা করা যায় তার বিরোধিতা করেছিল রাজ্য সরকার ও নির্বাচন ও নির্বাচন ও কমিশন।কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে ছিলেন।রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। আজ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন ও রাজ্যের রিট পিটিশন খারিজ করে দেন। বঙ্গে আজ একই দিনে কেন্দ্রীয় বাহিনী কে দিয়ে নির্বাচন করার নির্দেশ দেন । ভোটারদের জীবন সম্পত্তি সুনিশ্চিত করতে হবে।হিংসা চলবে না। 2013ও 2018সালের পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয়েছিল।2013সালে প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পান্ডে নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী ডেকে এনে পঞ্চায়েত নির্বাচন করে ছিলেন।বর্তমান নির্বাচন কমিশনার রাজিব সিনহা কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পুড়ালেন । রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে বলেছেন তাদের হাতে পর্যাপ্ত পুলিশ বাহিনী নেই 5রাজ্য থেকে পুলিশ আনা হবে।প্রধান বিচারপতি বলেন রাজ্য সরকার স্বীকার করছেন হাতে পুলিশ নেই।তখন বিনা পয়সা কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে তবে নিতে আপত্তি কেন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা চলছে।7জনের মৃত্যু হয়েছে। প্রশ্ন উটছে রাজ্য সরকার এবং নিবাঁচন কমিশন কি কেন্দ্রীয় বাহিনীকে ফ্রী হান্ড দেবে।না হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য করবে।সুপ্রিম কোর্ট বলেছে ভোট মানে ফ্রী হিংসা নয়।এদিকে কলকাতা হাইকোর্ট নমিনেশন পত্র পেশ কে ঘিরে ব্যাপক হিংসা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।নির্বাচনের সময় সিসি টিভির সব ফুটেজ পেশ করতে বলেছে। হাইকোর্ট প্রশ্ন তুলেছে যারা নমিনেশন পেপার দাখিল করতে পারেনি।তাদের পুলিশি নিরাপত্তা দেওয়া হয় নি কেন।








কোন মন্তব্য নেই