শনাক্ত না হওয়া মৃতদেহ আজও উড়িষ্যার মর্গে পচে পড়ে আছে
নয়া ঠাহর ,কলকাতা উড়িষ্যার বালাসরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা মানুষ ভুলেই গেছে। কতজন মারা গেছে তার প্রকৃত হিসাব নেই। বিভিন্ন সূত্রে দাবি মৃত দেড় হাজার পেড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার অসুস্থ অবস্থায় বহু আহত কে নিয়ে গেছে।এক ভিডিও ভাইরাল হয়েছে দেখা গেছে গলা পচা দেহ ট্রাকে আলু বস্তার মত ফেলা হচ্ছে।সেই ট্রাক কোথায় গেল। প্রথম দিন থেকে মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আজ এতদিন বাদ আজ আবার উড়িষ্যা সরকার বিজ্ঞাপন দিয়ে উড়িষ্যার বাহানাগা বাজারে ট্রেন দুর্ঘটনায় মর্গে পড়ে থাকা শনাক্ত না করা মরদেহ গুলো নিয়ে যাবার জন্যে তাদের নিকট আত্মীয় দের অনুরোধ করেছে। রেলের এই বিজ্ঞাপন প্রমান করছে হিসাবের থেকে বহু বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিপূরণের লোভে বাইরের শ্মশানের বেওয়ারিশ লাশ কে যাত্রী সাজিয়ে ক্ষতিপূরণ তোলার অভিযোগ ও আসছে। রেলের যে মানবিক মুখ নেই।প্রকৃত তথ্য লুকায় তাও প্রমান পাওয়া গেছে। মেন লাইনের ট্রেন কি করে লুপ লাইনে ঢুকে গেল তার সিবিআই তদন্ত চলছে। প্রাথমিক ভাবে রেলের স্টেশন ম্যানেজারের দিকে আঙ্গুল উঠেছে।প্রকৃত দোষীকে আড়াল করার জন্যে সিবিআই তদন্ত করে সব কিছু ভুলিয়ে দেওয়া হয়।বলে আম জনতার বিশ্বাস।








কোন মন্তব্য নেই