Header Ads

সবাই কে শান্তিপূর্ণ ভাবে বন্ধ পালনের আহবান প্রদীপ দত্ত রায়ের



 নয়া ঠাহর  শিলচর  কোন প্ররোচনায় প্রভাবিত না হয়ে সবাইকে সম্পুর্ন শান্তিপূর্ণভাবে ১৮ নভেম্বরের বনধ্ পালন করার আহ্বান জানালেন প্রদীপ দত্তরায়।

তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদের জন্য অন্তত ১০০০ চাকরির ব্যাবস্থা করা, মেঘালয়ের উগ্র জাতীয়তাবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা সহ অনুপজাতিদের উপর নির্যাতন বন্ধের নিশ্চয়তা প্রদান, বরাকের সুপারি ব্যাবসাকে প্রশাসনিক আগ্রাসন থেকে মুক্ত করা ও গনতান্ত্রিক আন্দোলনে পুলিশি আতিসয্যের প্রতিবাদে ১৮ নভেম্বর ভোর পাঁচটা থেকে বারঘন্টা ব্যাপী বরাক বনধের ডাক দিয়েছে বরাক  ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ সংবাদ সম্মেলনে সবাইকে শান্তিপূর্ণ ভাবে এই বনধ্ পালনের আহ্বান জানালেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।

এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন যে তাঁরা উপরোক্ত দাবি পূরণের জন্য সরকারকে সাতদিনের সময়সীমা দিয়েছিলেন, যা আজ শেষ হচ্ছে। তিনি বলেন যে এটা দুঃখজনক যে মুখ্যমন্ত্রী বা সরকার থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি কোন আলোচনার প্রস্তাবও আসেনি। তাই তাঁরা আগামীকাল সর্বাত্মক বরাক বনধ্ পালন করে তাদের গনতান্ত্রিক প্রতিবাদ সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রদীপ বাবু বলেন যে তাঁদের এবং সমর্থনকারী দল সংগঠনের তরফে এই বনধ্ সম্পুর্ন শান্তিপূর্ণ ভাবে পালিত হবে। কাউকে জোর জবরদস্তি করে আটকানোও হবেনা। তিনি বলেন শিলচর থানার ওসি বলেছেন যে এই বনধে গন্ডগোল বা হিংসার ঘটনা ঘটতে পারে। তাঁর এই মন্তব্যের ভিত্তি কি ? প্রদীপ বাবু বলেন আমরা সন্দেহ করছি যে এই বনধকে ভন্ডুল করতে পুলিশ প্রসাশন স্বপ্রনোদিত হয়ে গন্ডগোল পাকাতে পারে। অগ্নিসংযোগ কিম্বা হামলার জন্য প্ররোচিত করতে পারে এবং পরে এই ব্যাপারে বিডিএফকে অভিযুক্ত করার চেষ্টা হতে পারে।তাই তিনি সমস্ত পিকেটারদের এই ব্যাপারে সতর্ক থাকার ও কোন ধরনের প্ররোচনায় প্রভাবিত না হবার আবেদন জানিয়েছেন।

বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরো বলেন যে বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনা যতদিন বন্ধ না হচ্ছে ততদিন তাঁদের লাগাতার আন্দোলন চলবে। তিনি বলেন যদি সরকার বরাকের ১৫ জন বিধায়কের প্রত্যেককে ১০০ করে চাকরি তাঁদের সমর্থকদের দিয়ে দেবার দায়িত্ব দিয়ে দেয় তাহলেও আপত্তি নেই কিন্তু অন্ততঃ ১০০০ পদে বরাকের ছেলেমেয়েদের চাকরি চাই। 

প্রদীপ বাবু এদিন ভারতীয় জাতীয় কংগ্রেস, তৃনমূল কংগ্রেস, এইআইইউডিএফ,আমরা বাঙালি, আম আদমি পার্টি, আকসা, বাঙালি নবনির্মান সেনা ইত্যাদি সহ যেসমস্ত দল, সংগঠন এই বনধের সমর্থনে এগিয়ে এসেছেন সবাইকে বিডিএফ এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া গত এক সপ্তাহ ধরে যারা নিয়ত বিডিএফকে এই ব্যাপারে সমর্থন ও সাহস যুগিয়ে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানান। তিনি বলেন এই লড়াই বরাকের স্বাধিকার ও স্বাভিমান রক্ষার লড়াই। তাই সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ভাবে আগামীকালের বনধ্ পালনের আবেদন জানিয়েছেন তিনি।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.