মমতার আগাম অনুমোদন ছাড়াই বঙ্গে রাজ্যপাল পদে বসছেন কেরলের প্রাক্তন আই এ এস অফিসার সি ভি আনন্দ বোস
নয়া ঠাহর ,কলকাতা-পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদে বসছেন কেরলের প্রাক্তন আই এ এস অফিসার সি ভি আনন্দ বোস। বাংলার সঙ্গে কোন যোগ সূত্র না থাকা ব্যাংক অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয় কলকাতায়।তিনি কেরলের ভূমি পুত্র এবং "বোস" তাঁর মূল নামের অংশ,পদবী নয়। জাতীয় সংবাদ সূত্র জানায় গতকাল সন্ধ্যা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফোন করে কুশল বিনিময়ের পর নতুন রাজ্যপালের নাম জানান।মমতা জবাবে জানান আপনি আবার নাম স্থির করে নাম জানাচ্ছেন। আগে কয়েকটি নাম নেওয়ার পর রাজ্যের পছন্দের নামটি চূড়ান্ত করার প্রথা ছিল। জবাবে অমিত শাহ জানান উনি খুব ভালো লোক আপনার পছন্দ হবে। বিজেপি ঘরানার বোস মেঘালয়ের উপদেষ্টা পদে ছিলেন। তিনি বাঙলা জানেন। বলেছেন বাংলার উন্নয়ন নিয়ে কাজ করবেন। মমতার প্রিয় রবীন্দ্র কবিতা" চিত্ত যেথা ভয় শুন্য" ইংরেজি অনবাদ করেও শোনান। প্রাক্তন রাজপাল যোগদীপ ধানকর উপরাষ্ট্র পতি পদে বসায় মনিপুরের রাজপাল লা গনেশন অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন।








কোন মন্তব্য নেই