বিধানসভা নির্বাচনের মুখে মেঘালয়ে ব্যাপক দল বদলের সম্ভবনা
বিধানসভা নির্বাচনের মুখে ব্যাপক দলবদলের সম্ভাবনা মেঘালয়ায় ।
ননী গোপাল ঘোষ -- 16 নভেম্বর -- শিলং
মেঘালয়ায় আগামী বছরের প্রথমদিকে হতে যাওয়া নির্বাচনের মুখে ব্যাপকভাবে দলবদলের সম্ভাবনা রয়েছে । কয়েকজন বিধায়ক দলবদল করতে পারেন খবর রয়েছে ।
বিজেপিতে যোগ দিতে পারেন বর্তমানের তৃণমূল বিধায়ক হিমালয়া এম সাংপ্লিয়াং ও রাজ্যের শাসকজোটের বড় শরিক ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি ) দুই বিধায়ক - ফারলিন সিএ সাংমা ও বেনেডিক্ট আর মারাক।
দলবদলের এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের সবচেয়ে পুরনো আঞ্চলিক দল হিলস স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ( এইচএসপিডিপি) ও পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের ( পিডিএফ)।
এইচএসপিডিপি হারাতে চলেছে দলের দুই বিধায়ককেই। দুই বিধায়কদের একজন রেনিকটন লিংডো টংখার যোগ দিতে চলেছেন ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টিতে ( ইউডিপি) ও অন্য বিধায়ক সামলিন মালগিয়াং যোগ দিতে চলেছেন এনপিপিতে। পিডিএফেরও একই দশা । দলের চার বিধায়কদের মধ্যে দুই বিধায়ক দল পাল্টাতে চলেছেন । দল পাল্টাতে চলা দুই বিধায়ক হলেন - জেসন সোকমি মাউলং ও হেমলেটসন ডহলিং ।
দলবদলের এই খবরের জেরে কার্যত হতাশ এইচএসপিডিপি-র সভাপতি কেপি পাংনিয়াং। তিনি হতাশার সুরে বলেছেন, আমাদের মধ্যে মূলত শাসকজোট এমডিএ-র মধ্যে নুন্যতম সৌজনতা রাখা উচিত । উল্লেখ্য, এইচএসপিডিপি, ইউডিপি, এনপিপি ,পিডিএফ ও বিজেপি শাসকজোটের শরিক ।
পাংনিয়াং বলেন, দল হিসাবে আমাদের ফের শক্ত ভিতের উপর দাঁড়াতে হবে। দলকে ফের ঢেলে সাজাতে হবে ।
তবে পিডিএফের কার্যনির্বাহী সভাপতি ও মন্ত্রী বানটেইডর লিংডোর সুরে হতাশা শোনা যায়নি। পিডিএফ চার বিধায়কের মধ্যে দলবদলের খেলায় দুই বিধায়ককে হারাতে চললেও বানটেইডর বলেন, দল পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কারা হচ্ছেন তা ঠিক করে ফেলেছে । তাঁরা অন্ততপক্ষে 15-টি আসনে লড়তে চলেছেন ।
বানটেইডর ফের তাঁর পুরনো কেন্দ্র মাউকেনরিউ থেকেই লড়তে চলেছেন ।








কোন মন্তব্য নেই