Header Ads

ত্রিপুরা তে আমরা বাঙালির সমাবেশ



*ত্রিপুরায় প্রকাশ‍্য সমাবেশ আমারা বাঙালির* 

 *অনুপম পাল বালিপিপলা-* 
সম্প্রতি  ত্রিপুরা রাজ্যে , আগরতলায় শকুন্তলা রোডে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা বলেন, ত্রিপুরাকে যেভাবে ভেঙে টুকরো টুকরো করার কুচক্রান্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে আমরা বাঙালী লড়াই করে চলেছে এবং ভবিষ্যতেও করতে । 'আমরা বাঙালী' দল প্রাউট দর্শনের উপর ভিত্তি করে গঠিত হয়েছে । প্রাউটের ভিত্তিতে ত্রিপুরাতে  আমরা বাঙালী নোতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলবেই তুলবে ।

ত্রিপুরা বাঙলার অবিচ্ছেদ্য অংশ, বাঙালীরা ত্রিপুরার ভূমিপুত্র । 'তিপ্রামথা' নামক বিচ্ছিন্নতাবাদী দল যেভাবে উপজাতি ও বাঙালীদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ছড়িয়ে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি করতে চাইছে এই তিপ্রামথার কুচক্রান্তের বিরুদ্ধে ত্রিপুরার শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে। বাঙালীরা পাহাড়িদের শত্রু নয় , আমরা চাই নিজেদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে ,ত্রিপুরার প্রাকৃতিক ও বনজ সম্পদ কে প্রগতিশীল পরিকল্পনা মাফিক কাজে লাগিয়ে নতুন স্বয়ং সম্পূর্ণ ত্রিপুরা গড়ে তোলার জন্য আহ্বান জানাই । এই মহৎ কার্যে ছাত্র ও যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানান আমরা বাঙালীর  কেন্দ্রীয় কমিটির যুব সমাজ সচিব শ্রী তপোময় বিশ্বাস মহাশয় ।
   মঞ্চে উপস্থিত ছিলেন,  আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা, ত্রিপুরা রাজ্য সচিব শ্রী  গৌরাঙ্গ রুদ্রপাল,অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ,  কেন্দ্রীয় সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ, ত্রিপুরা রাজ্য পঞ্চশাখা সচিব গৌতম ঘোষ , কেন্দ্রীয় যুব সমাজ সচিব শ্রী তপোময় বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী মোহন লাল অধিকারী,  নাগেশ্বর মাহাত ।
সভাপতি- বিশিষ্ট এডভোকেট রাখালরাজ দত্ত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.