লামডিং নন্দিনীর স্মৃতি চারণ সভা
সান্ত্বনা গুপ্তের স্মৃতিচারন নন্দিনীর
নয়া ঠাহর,,লামডিং:রবিবার লামডিঙের মহিলা সংগঠন নন্দিনী সাউথ হীল কলোনির নিয়তি ভবনে সন্ধ্যা ৫টায় অসমের বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের সহধর্মিনী সান্ত্বনা গুপ্তের মৃত্যুতে শোকসভার আয়োজন করে। প্রসঙ্গত শুক্রবার সকাল ১১টায় দীর্ঘ তিনমাসের রোগ ভোগের পর গুয়াহাটি কিশলয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা সান্ত্বনা গুপ্তের মুর্শিদাবাদের বহরমপুরে মৃত্যু হয়। তিনি মহিলা সংগঠন নন্দিনীর সঙ্গে নৈতিক ভাবে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।
সভায় প্রয়াত শিক্ষিকার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে স্মৃতিচারণ করেন দীপম আচার্য। মণ্টুলাল আচার্য্যের গাওয়া সে চলে গেছে বলে কিগো স্মৃতি কি তার যায় ভোলা গানটির মাধ্যমে সভার আরম্ভ হয়। পুষ্পার্ঘ্য প্রদান করেন নন্দিনীর সদস্যা রেখা রানি দাস, রুমা চৌধুরী, নিয়তি আচার্য, মাম্পি তালুকদার, প্রীতম আচার্য, দীপ্তি দাশগুপ্ত প্রমুখ। বাস্তব শীর্ষক একটি স্বরচিত কবিতা পাঠ করেন রুমা চৌধুরী। সভায় নন্দিনীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়শ্রী আচার্য।








কোন মন্তব্য নেই