Header Ads

হাইলাকান্দি জেলার বরিষ্ঠ আইনজীবী পঙ্কজ কুমার ঘোষ প্রয়াত

নয়া ঠাহর প্রতিবেদন ,হাইলাকান্দি: হাইলাকান্দি জেলার বরিষ্ঠ আইনজীবী প্রাক্তন সরাকরি দেওয়ানী অদিবক্তা পঙ্কজ কুমার ঘোষ সোমবার রাত ৯.১০ মিনিটের সময় শিলচরস্ত বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  আলগাপুর হাইস্কুলে বিজ্ঞান শিক্ষকের মাধ্যমে তাঁর কর্মজীবন আরম্ভ হয়। শিক্ষকতার সাথে সাথে শিলচর আইন কলেজ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে হাইলাকান্দিতে ১৯৭২ সনে ওকালতি পেশায় যোগ দেন। একজন দক্ষ অদিবক্তা হিসাবে তাঁর পরিচয় সমগ্র জেলায় ছিল। প্রয়াত ঘোষ হাইলাকান্দি জেলার রেডক্রসের প্রতিষ্টাতা সম্পাদক, জেলা কংগ্রেসের সহ সভাপতি, হাইলাকান্দি বার কোর্ট সংস্থার সভাপতি, বরাক উপত্যকা এডভোকেট কার্ডিনসন কমিটির চেয়ারম্যান,জেলার আই সি এম সি হাইস্কুলের সভাপতি, বোয়ালিপার রুদ্রানী ক্লাবের প্রতিষ্ঠাতা ও বোয়ালিপার দুর্গাপূজা ও মন্দিরের প্রধান উদ্যোক্তা, জেলা কোঅপারেটিভ সংস্থার প্রতিষ্টা সভাপতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে দুই পুত্র সন্তান, স্ত্রী সহ অনেক গুণমুগ্ধকে রেখে গেছেন। তাঁর এই মৃত্যুতে অসমের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, হাইলাকান্দি বার কোর্ট অ্যাসোসিয়েশনে সভাপতি ও সম্পাদক, জেলা কংগ্রেসের সভাপতি, রুদ্রানী ক্লাবের সম্পাদক অভ্রাংশু কুমার চৌধুরী,অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর সহ বিভিন্ন জন গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৮২ বছর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.