Header Ads

পাণ্ডুর সমাজকর্মী বাদল ভট্টাচার্য র জীবনাবসান


স্টাফ রিপোর্টার, গুয়াহাটি, 2 সেপ্টেম্বরঃ চলে গেলেন পাণ্ডু-মালিগাঁও অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী তথা গুয়াহাটি পুরনিগমের প্রাক্তন প্রশাসক কৃপাময় ভট্টাচার্য। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিশেষত পাণ্ডু-মালিগাঁও অঞ্চলে। বাদল ভট্টাচার্য নামে সমধিক পরিচিত ছিলেন তিনি। 1941 সালের পয়লা ফেব্রুয়ারি তাঁর জন্ম। বাদলবাবুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রায় আট দশকের এক কর্মময় জীবনের সমাপ্তি ঘটলো। 
কর্মজীবনে ছিলেন ভারতীয় রেলের কর্মী। তবে, নানা সামাজিক কর্মকাণ্ডে আমৃত্যু জড়িয়ে ছিলেন। গুয়াহাটির রেস্ট ক্যাম্প কালীবাড়ির প্রাক্তন সম্পাদক, এআরইসিএ-এর প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি। তাছাড়াও বিদ্যামন্দির এইচএস স্কুল, আমেরিকান কলোনি দুর্গাপূজা কমিটি এবং আরও নানা সংস্থা ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কৃপাময়বাবু। গত 30 আগস্ট পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর স্ত্রী ও একমাত্র পুত্র বর্তমান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.