Header Ads

বদরপুরে খেলনার ভিতর থেকে 20 লক্ষ টাকার ড্রাগস উদ্ধার

সুব্রত দাস, বদরপুর: বদরপুর পুলিশের চোখে ধুলো দিয়ে বাচ্চাদের খেলনার ভিতরে ২০ লক্ষ টাকা ড্রাগস ভরে শিয়ালদহ-আগরতলা এক্সপ্রেস যাত্রী সেজে ত্রিপুরা প্রচারের পথে বদরপুর রেলওয়ে স্টেশনে ধরা পড়ল ড্রাগস পাচারকারী। ধৃত যুবকের নাম প্রসেনজিৎ দাস। জানা গেছে,বাড়ি ডিমাপুর নেপালি খাসিরাম এলাকায়। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে আরপিএফ,সিআরপিএফ,বদরপুর পুলিশ শিয়ালদা-আগরতলা ট্রেনে রুটিন তল্লাশি চালানো সময় হাতে বাচ্চাদের খেলনা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রসেনজিৎের দেখে পুলিশ কর্মীদের সন্দেহ জাগে। এবং হাতে থাকা প্লাস্টিক খেলনা তল্লাশি চালান। এবং খেলনার ভিতর থেকে উদ্ধার হয় ড্রাগস। প্রসেনজিৎকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়,সেখানে প্রসেনজিৎের খেলনা থেকে ২১ টি সাবানের কন্টেইনারে ২৬৭ গ্রাম ড্রাগস জব্দ করে। উদ্ধার হওয়া ড্রাগস এর বাজারমূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। খবর পেয়ে বদরপুর থানায় ছুটে আসেন ডিএসপি জি শর্মা। কিছুদিন থেকে ধারাবাহিকভাবে ড্রাগস মাফিয়াদের কে আটক করলেও কিছুতেই থামছে না ড্রাগস কারবারিরা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.