বিজেপি সরকারের সময় বাঙালি, বিহারী, মারোযারিদের হুমকি দেওয়া হচ্ছে সরকার নিরব
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা/গুয়াহাটি : অসমের বাঙালি হিন্দু, হিন্দিভাষী বিহারী, মারোযারি বিজেপি সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সেই বিজেপি সরকারের সময় লাচিত সেনা নামে এক ভূঁইফোর সংগঠন এই তিন জনগোষ্ঠীকে 48 ঘন্টার সময় দিয়ে অসম ছাড়ার হুমকি দিচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৃহ বিভাগের দায়িত্বে আছেন।তার পুলিশ বিভাগ কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, কেন ভারতীয় নাগরিক অসমের 6,7 পুরুষের বাসিন্দাকে তাদের জীবন জীবিকার প্রশ্ন তুলে হুমকি দেওয়া হচ্ছে? লাচিত সেনার স্বঘোষিত নেতা শৃঙ্খলা চালিহার বিরুদ্ধে কেন ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে না। ঈশান নিউজ এই হুমকির কথা ফলাও করে প্রচার করেছে। বরাকের বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট শিলচর সদর থানায় শৃংখল চালিহার বিরুদ্ধে এফ আই আর দাখিল করার পরও লাচিত সেনার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি। লাচিত সেনা প্রধান 48 ঘন্টার মধ্যে এই তিন জনগোষ্ঠীকে অসম ছাড়ার ডেট লাইন দিয়েছে। নতুবা ভুগতে হবে বলে সতর্ক করে দিয়েছে।









কোন মন্তব্য নেই