Header Ads

ভারত বিকাশ পরিষদের শিক্ষক দিবস পালন বদরপুরে

সুব্রত দাস, বদরপুর : ভারত বিকাশ পরিষদের নগর সমিতির আয়োজনে কৃতী শিক্ষকদের অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।এই শিক্ষক সংর্বধনা কার্যক্রম বদরপুর মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। প্রথমে ড: সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রতীকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন পরিষদের কার্যকর্তারা। এতে দীপক দেব বলেন,কথায় বলে,জীবনে প্রথম যিনি পৃথিবীর আলো দেখান তিনি প্রথম গুরু। যে মানুষটি হাত ধরে সমস্ত বাঁধা বিপত্তি টলতে শেখান তিনি দ্বিতীয় জন। আর অবশ্যই হাজার চড়াই উতরাই পার করতে জীবনের জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টায় যিনি আমাদের নানানভাবে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন তিনি শিক্ষাগুরু। ছোটবেলা থেকেই শিক্ষকের প্রতি এক অগাধ সম্মান,শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়েই পথ চলতে শুরু করে সবাই। কোনটি সঠিক আর কোনটি ভুল তার ব্যাখ্যা দিয়েই সবসময়ই বাঁচিয়ে চলেছেন শিক্ষকেরা। সেই পরিপেক্ষিতে ৫ সেপ্টেম্বর গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। প্রথাগত স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড: সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই অনুষ্ঠানে ভারত বিকাশ পরিষদের সকল কার্যকর্তা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.