Header Ads

এন আর সি তে 360 কোটি টাকার দুর্নীতি


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: জাতীয় নাগরিক পঞ্জি  এন আর সি তে 360 কোটি টাকার দুর্নীতি হয়েছে।  অসম  পাবলিক ওয়ার্কস   আবার এই অভিযোগ করে। এই সংগঠনের কর্ণধার অভিজিৎ শর্মা সাংবাদিকদের জানান  এডিটর এন্ড কম্পট্রলার জেনারেল   এই দুর্নীতির কথা বলেছে। তিনি বলেন এই সময় প্রতীক হাজেলা ন দায়িত্বে ছিলেন। শর্মা তার দিকে আঙ্গুল তোলেন। তিনি এই অভিযোগ সম্পর্কে পুলিশ থানায় 10 টি অভিযোগ দায়ের করেন।সি বি আই ও ই ডি কেও অবগত করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই ভয়ঙ্কর দুর্নীতির কথা জানিয়েছিলেন। প্রশ্ন উঠছে সেই সময়ে এন আর সি  সমন্বয়ক প্রতীক হাজেলাকে ক্লীন চিট দেওয়া হল কেন? সুপ্রিমকোর্ট  কেন তাকে  যেতে দিল।2019 সালের আগস্ট মাসে 19 লাখ মানুষকে বাদ দিয়ে এন আর সি তালিকা তৈরি হয়েছে। আর জি আই আজ  পর্যন্ত  বিজ্ঞপ্তি জারি করেনি।  19 লাখ মানুষের জিওমেট্রি পরীক্ষা করা হয়। মোট 37 লাখের এই পরীক্ষা হয়।যাদের এই পরীক্ষা হয়েছে তাদের ব্যাংক লোন, রেশন কার্ড  প্রভৃতি কোনো সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। 19 লাখ নামছুট সহ জিওমেট্রি    হওয়া  ভারতীয় নাগরিকত্ব আজ সন্দেহের চোখে।  55হাজার সরকারি কর্মচারী নিয়োগ করে 1600  কোটি টাকা ব্যয় করে  এন আর সি হল।   ,সরকার  জানিয়ে দিল তারা এই তালিকা মানেনা  এই মানুষগুলোর ভাগ্য নিয়ে সরকার কে  ছিনি মিনি খেলার অধিকার কে দিল?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.