Header Ads

গ্রামাঞ্চলে শ্রীরাম জন্মভূমির রজ কণ পৌঁছে দিচ্ছে ভিএইচপি

 


সূব্রত দাস, বদরপুর: করোনার সংক্রমণ ধীরে ধীরে কমলেও চিন্তিত সাধারণ মানুষ। সরকারী এসপির মাধ্যমে চলছে জনজীবন। বর্তমানে করুণার পরিস্থিতির জন্য লক্ষ লক্ষ রামভক্ত অযোধ্যা যেতে না পারলেও বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে শ্রীরাম জন্মভূমি রজ কণ পেয়ে যাচ্ছেন। ভিএইচপি দেশের প্রত্যেক গ্রামে পৌঁছে দিচ্ছেন রজ কণ। উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা সম্পাদক বিশ্বজিৎ নাথ চৌধুরী। অযোধ্যার রজ কণ পেয়ে রাম ভক্তরা ধন্যবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকতাদের। সজল দাস নামের এক রাম ভক্ত ও করসেবক ভাবুক হয়ে জানান,আমরা ভাবিনি এই জন্মে রাম মন্দির দেখে যাবো। এই পূর্ণ লাভের সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ব হিন্দু পরিষদ এর কার্যকর্তাদের ধন্যবাদ জানান তিনি। জেলা সম্পাদক বিশ্বজিৎ নাথ চৌধুরী জানান পুণ্যভূমির প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই প্রত্যেক গ্রাম এবং শহর অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে দেওয়া হবে।  যাতে ভক্তরা নিজ নিজ এলাকায় মন্দির ও ধর্মীয় স্থানে দর্শন করতে পারেন। কেননা এই রাম মন্দির এর সঙ্গে ধর্মীয় আবেগ জুড়ে আছে লক্ষ লক্ষ মানুষের। তাই আবেগকে সম্মান জানিয়ে এই কার্যসূচী হাতে নিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের করিমগঞ্জ জেলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.