কোভিড ভ্যাক্সিন না নিলে ভবিষ্যতে সরকারি সুবিধা নিতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : এখন পর্যন্ত যারা কোভিড ভ্যাক্সিন নেন নি তারা অসম সরকারের সকল সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবেন।
গতকাল অসমের স্বাস্থ্যমন্ত্রী ড. কেশব মহন্ত ঘোষণা করেছেন যে যদি
কেউ কোভিড-১৯ ভ্যাকসিনের একটি মাত্র ডোজও না নেয়, তাহলে সে কোনও সরকারি সুবিধা নিতে পারবে না।
বুধবার কামরুপ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত একটি কোভিড-১৯ পর্যালোচনা বৈঠকের পর
অসমের স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা করেন।
তিনি বলেন, "যদি একজন যোগ্য
ব্যক্তি ভ্যাকসিন না নেয়, তাহলে সে ভবিষ্যতে সরকারি
সুযোগ-সুবিধা নিতে পারবে না।"
মন্ত্রী মহন্ত আরও কামরূপ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন
যে এই ধরনের লোকদের তথ্য সংগ্রহ করুন এবং জেলায় যারা যোগ্য তাদের সবাইকে টিকা
দিন।
তিনি কর্মকর্তাদের ভোটার তালিকার ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে
এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ ইনোকুলেশন অভিযান সম্পন্ন করতে বলেন।
এখন পর্যন্ত আসামে মোট ১,৭৬,৬২,৩০২ জনকে ভ্যাক্সিন দেওয়া হয়েছে।
এদিকে, অসমের বিমানবন্দর, রেলপথ এবং সড়ক সীমান্ত পয়েন্টে অসর সময় সমস্ত কোভিড-১৯ ডবল
টিকা দেওয়া আগত যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।









কোন মন্তব্য নেই