Header Ads

ডিম হাসাও তে গাড়ি জ্বালানো, চালক হত্যার প্রতিবাদ,, 20 লাখ ক্ষতি পূরণের দাবি,চাকাবন্ধ ভিত্তিহীন : যৌথ মঞ্চ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ডিমাহাসাও উমরাংসুতে উগ্রপন্থী বরবরভাবে মটর শ্রমিককে হত্যা করাসহ গাড়ীগুলি জ্বালিয়ে দেওয়া ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানায় অসমের মটর শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। দোষীকে করায়ত্ত করে কঠোরতম শাস্তি প্রদান করার সঙ্গে নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যসহ নিহতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ারও দাবি জানানো হয়। সঙ্গে আহত সকলকে ৫ লক্ষ টাকাসহ চিকিৎসা সাহায্য প্রদান ও ক্ষতিগ্রস্ত গাড়ীর মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানানো হয়। সঙ্গে সকল ধরণের মটর শ্রমিকের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরকারকে দাবি জানানো হয়। এদিকে, কোনো এক অজ্ঞাত পরিচয় সংস্থা ৩১ আগষ্টে ঘোষণা করা বিতর্কিত চাকাবন্ধ সম্পর্কে এদিন দুপুর একটায় সদৌ অসম মটর শ্রমিক যুটীয়া পরিষদের দিসপুরস্থিত কেন্দ্রীয় মুখ্য কার্যালয়ে যৌথ মঞ্চের নেতৃস্থনীয়দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্তঃজেলা যাতায়াত বন্ধ থাকা সময়ে চাকাবন্ধ ভিত্তিহীন বলে উল্লেখ করে এবং এই বন্ধের সঙ্গে যৌথ মঞ্চের কোনো সম্পর্ক নেই বলে যৌথ মঞ্চের তরফ থেকে সর্বেশ্বর দাস, মথুরা দাস, রমেন দাস ও এ রেজ্জাক আহমেদ সংবাদ মাধ্যমকে জানান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.