করোনা ভাইরাস নিয়ন্ত্রণের ক্ষমতা মানুষের আছে : ভি কে পাল
অমল
গুপ্ত, গুয়াহাটি :
করোনার দ্বিতীয় ওয়েভ ক্রমশ শেষের পথে। দেশে গত ২৪ ঘন্টায়
আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৬৯ জন
মাত্র। চিন্তায় ফেলে দিয়েছে তৃতীয় ওয়েভ এবং
অবশ্যই করোনার নতুন স্ট্রেন বা প্রজাতি ডেল্টা প্লাস যা
অতি স্পর্শ কাতর। অত্যন্ত সংক্রামক।
আমেরিকা প্রেসিডেন্টের স্বাস্থ্য
উপদেষ্টা ডাক্তার এন্টোনি ফাউচি বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, ডেল্টা
প্লাস ভ্যারিয়েন্ট ভয়ানক সংক্রামক। তিনি জানান, আমেরিকার ৪৫ শতাংশকে ভ্যাকসিন
প্রদান করা হয়েছে। নীতি আয়োগের স্বাস্থ্য
বিষয়ক সদস্য ভি কে পাল বলেছেন, করোনা সংক্রমণ থেকে নিজেকে
রক্ষা করতে পারে মানুষ। ভিড় না
বাড়ালেই ভাইরাস আক্রমণ করবে না। বলেন, নতুন ওয়েভ আসছে। যে ভাইরাস বাতাসে
ছড়ানোর ক্ষমতা বেশি থাকে, সেই
ভাইরাস মাধ্যম খোঁজে। সেই
মাধ্যম বহু মানুষ, এক
জায়গায় ভিড় জমালে ভাইরাস
বেশি তৎপর হয়ে সক্রিয় হয়ে যায় সেই ভিড়ের মানুষকে আক্রামণ করে দেহে দ্রুত বাসা বাঁধে। তাই ভিড় পরিহার করলে মানুষ বেঁচে যেতে পারে। কিন্তু মানুষ সজাগ
হচ্ছে না। তিনি আরও বলেন, ডেল্টা প্লাসকেও জয় করা যায়। দেশে এপর্যন্ত ৪০টি ডেল্টা প্লাস
স্ট্রেন কেস ধরা পড়েছে। মহারাষ্ট্র, কেরালা,
তামিলনাড়ু, মধ্যপ্রদেশে ধরা পড়েছে। মধ্যপ্রদেশে ১ জনের
মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেজ্ঞরা জানিয়েছেন, অক্সফোর্ড আস্ট্রোজেনেকা
ও ফাইজার বায়োটেক ডেল্টা ও কাপা
ভ্যারিয়েন্টকে নিয়ন্ত্রণ করবে। ভাইরাস বি,১,৬১৭কে
নিয়ন্ত্রণ করবে। তৃতীয়
ওয়েভ শিশুদের আক্রমণ করবে, তাই আরও
বেশি উদ্বেগের। কেন্দ্রীয় সরকার এই ওয়েভকে নাম দিয়েছে "ভেরিয়েন্ট অফ কর্নসান"। দিল্লি
এইমস ২ বছর
থেকে ১৮ বয়স
পর্যন্ত শিশুদের কভ্যাক্সিন ট্রায়াল
শুরু করেছে বলে সংবাদ সূত্র জানিয়েছে। সারা
বিশ্বের বিজ্ঞানীরা ডেল্টা প্লাস প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা
চালাচ্ছে। আমেরিকাতে ইঁদুরকে গবেষণাগারে
পরীক্ষা করে সদর্থক ফল পেয়েছে বলে বিজ্ঞানীরা
দাবি করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন
১২ বছর
পর্যন্ত শিশুদের চিকিৎসার জন্যে সব হাসপাতালে আই সি ইউ বেড রেডি
করা হয়েছে। তিনি ১০ সদস্যের
এক বিশেজ্ঞ কমিটি গঠন করেছেন। অসমের মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মা ও একই ব্যবস্থা
গ্রহণের কথা জানিয়েছেন।









কোন মন্তব্য নেই