Header Ads

বাঙালি যুবছাত্র ফেডারেশনের কর্মী সমর্থক, যারা স্বহীদ হয়েছেন এই সংগঠন করতে গিয়ে, তাদের ত্যাগ ও বলিদান

সহদেব দাস


১৯৯৫ সাল অক্টোবর মাসে। তদানিন্তন দরং বর্তমান উদালগুড়ি জেলার কলাইগাও এ ফেডারেশনের জন্ম স্থানে গন সমাবেশের পুর্বরাত্রী আলফা উগ্ৰপন্থি নির্বিচারে গুলি চালিয়ে ১১ নিহত করেন‌ এবং বহু আহত করেছেন। নিহতদের মধ্যে উমেশ দেবনাথ,অধির দেবনাথ,কোষ দেবনাথ, বিশ্বনাথ মোদক,অহিরা বড়ো, তিন বছরের ইতি দেবনাথ,ও তার বোন।

১ এপ্রিল ৯৭, স্বহীদ হয় নলবাড়ী জেলার আঙারকাটা বাসিন্দা তথা ফেডারেশন জেলার সম্পাদক তথা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ মণ্ডল। তিনি দুস্কিতির হাতে নিহত হন।
১/৫/৯৭গোরশ্বর সুনিল দাস,৪/৫/৯৭ নলবাড়ী মোরমেলার মহেন্দ্র দাসকে হত্যা করে।
২৩ মার্চ ৯৭, কলাইগাও সহরে দিনের বেলায় এনডি এফবি গুলি চালিয়ে হত্যা করে যুব নেতা বিজন সাহা, তার কাকা ভবেশ সাহা, নকুল দত্ত ও রাজু দত্ত।
১৬/৪/৯৭ তারিখে দরং জেলার জালুকবাড়ি গ্ৰামের ফেডারেশন শক্রিয় কর্মি চিত্ত দাস, রতন দেবনাথ,রতন দাস এবং অন্য এক জন সহ ৪ জনকে ঘর থেকে তুলে এনে এনডি এফবি নৃসংশ ভাবে হত্যা করে।
৪/৫/৯৭ তারিখে নলবাড়ী বর্তমান বাস্কা জেলার ফেডারেশন কর্মি সুভাষ দাসকে উগ্ৰপন্থি হত্যা করে।
২৫/৬/৯৭ তারিখে গোরশ্বর, বকুলগুড়ি ফেডারেশন সমর্থক দুলাল দেবনাথ কে হত্যা করে।
১৩/৮/৯৭ তারিখে কামরুপ জেলার রঙ্গিয়ার নিকটবর্তী লাহাপারা গ্ৰামে গুলি চালিয়ে বলরাম বর্মন,নারায়ন বর্মন, চিত্তরঞ্জন পাল, বীরেন পাল, শিবু পালকে হত্যা এবং বহু আহত করেছে।
সেই একই রাত্রি হালিমোরা গ্ৰামে গুলি চালিয়ে রীনা পাল,মধব বিশ্বাস,প্রবিত্র বিশ্বাস,গোপাল সরকার,প্রিতিশ সরকার কে হত্যা করে।
১৪ আগষ্ট ৯৭ নলবাড়ী বর্তমান বাক্সা জেলার মেচগুড়ি গ্ৰামে আলফা এনডি এফবি যৌথ ভাবে রাত্রির অন্ধকারে গুলি চালিয়ে ১৭ জন পুরুষ মহিলা হত্যা করে।নিহতরা মদন বৈশ্য, গোপাল বৈশ্য ,অনকুল দাস, নির্মলা দাস,ক্লাস এইটের চাত্রী দ্বীপিকা সরকার, রঞ্জিত দাস,পুস্প মিত্র, অনিতা মিত্র,যোগেশ্বর বৈশ্য, জগন্নাথ দাস, শৈলবালা সরকার, অজিত বৈশ্য, বিরাজ সরকার,অমরা সরকার, প্রদীপ মিত্র এবং আহত বহু।
২৩/১০/ ৯৭ তারিখে কোকরাঝার রামফল বিলে সুকুমার সরকার এবং দরং জেলার ওরাং বাসিন্দা রাজমোহন দত্ত এবং তার স্ত্রী উগ্ৰপন্থি গুলি করে হত্যা করে।
১৯৯৮ সাল ১ জানুয়ারি যখন সারাদেশে নববর্ষ উদযাপনে মাতোয়ারা ছিল তখন একদল উগ্রপন্থী সুসজ্জিত খয়রাবাড়ি অঞ্চলের নীচলামারী এবং জগন্নাথ ঝরে রাত্রে অতর্কিত আক্রমণ চালায় এবং জগন্নাথ ঝাড়ের সাতজন এবং নিচলামাড়ীতে ১২ জন কে গুলি করে নিহত করেন।
১১ই জুন ৯৮ তারিখে নলবাড়ী জেলার বাঙালি যুব ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি অবং চন্দ্র দাস কে এনডি এফবি গুলি করে হত্যা করেন । কারণ তিনি হত্যার প্রতিবাদে আন্দোলন গড়ে তুলেছিলো।
১৪ ই আগস্ট ৯৮ নাগ্ৰিজুলির ফেডারেশন সক্রিয় কর্মী সুরেন সিং কে বাড়িতে ঢুকে হত্যা করে।
২০ জুলাই ৯৮ ,কোকরাঝার জেলার ডিংডিঙা অঞ্চলে ৪ জন বাঙালি কে হত্যা করে।
১১ ই অক্টোবর ৯৮ নলবাড়ী বর্তমান বাক্সা লাউপারা গ্ৰামের দুই যুবক নৃপেন্দ্রনাথ দাস এবং ইন্দ্রজি্ৎ দাসকে হত্যা করে।
৮ অক্টোবর ৯৮ , খয়রাবাড়ি অঞ্চলের দেওয়ান পুকুর গ্ৰাম উগ্ৰপন্থি ফেডারেশন সমর্থক দের ওপর গুলি চালিয়ে ৫ কে হত্যা করে।সুনিল দাস,ধরনী দাস, সন্তোষ দাস, কালাচাঁদ দাস ও হরলাল দাস।
১০ অক্টোবর, দরং জেলার কলাইগাও হিরাপারা গ্ৰামে ৩ জন হত্যা করে। নিহতরা শ্যামল দেবনাথ, রাখাল দেবনাথ, পুর্ণ দেবনাথ,গুরুতর আহত অনিতা দেবনাথ, রবীন দেবনাথ।
১/১/৯৯ নলবাড়ী জেলার লাউপারায় পুনরায় হত্যা করেন প্রদীপ দাস এবং হিতেশ দাসকে।
৬/৩/৯৯ বরপেটা জেলার নেউলাভিটা ফেডারেশনের সকৃয় কর্মী কেন্দ্রীয় মুখপাত্র, উদীয়মান যুবক, অধিবক্তা বাবুলাল সরকার কে গুলি চালিয়ে হত্যা করে আলফা উগ্ৰবাদী।
কলাইগাও নাপ্তিপাড়ার মন্টু দে গুলি করে হত্যা করে উগ্ৰপন্থি ।

লেখকঃ আইনজীবি গৌহাটি হাই কোর্ট

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.