অখিল গগৈ এর চিঠিতে ঠান্ডা জল ঢাললেন লুরিণজ্যোতি গগৈ
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাইজর
দলের সভাপতি অখিল গগৈ জেল থেকে এক খোলা চিঠি পাঠিয়ে
রাজনৈতিক মহলে ক্রিয়া
পতিক্রিয়ার সৃষ্টি করে ছিলেন। এ আই ইউ ডি এফকে ছাড়লে
কংগ্রেস দলের জোটে যাওয়ার
ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই চিঠিতে
ক্ষোভ প্রকাশ করে দলের উপদেষ্টা হীরেন
গোঁহাই তার পদ ছাড়েন। আজ লুরিণজ্যোতি ও
জগদীশ ভূঁইযা গুয়াহাটি মেডিক্যাল
কলেজে হাসপাতালে গিয়ে অসুস্থ অখিল গগৈয়ের
সঙ্গে সাক্ষাৎ করে ভুল বোঝা বুঝিতে ঠান্ডা জল ঢেলে দেন।
নির্বাচনে আসন ভাগা ভাগি নিয়ে আলোচনা করেন। রাইজর দলকে ২৬ টি আসন দিতে চাইলে
অখিল আপত্তি জানান বলে রাজ
নৈতিক সূত্রে জানা গেছে। অসম জাতীয় পরিষদ ১০০ টি আসন
দাবি করেছে। এখনো আসন বন্টন চূড়ান্ত হয়নি।
অখিল শিবসাগর থেকে দাঁড়াতে
পারেন। জেলে বসেই লড়বেন।









কোন মন্তব্য নেই