প্রার্থীরা ৩০ লক্ষ ৮ হাজার টাকা খরচ করতে পারবেন
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ রাজনৈতিক
দলগুলোর টাকা খরচের দিকে রাশ টানতে দৃষ্টি রাখতে ফ্লাইং স্কোয়াড
গড়েছে নির্বাচন কমিশন। ৩০ লক্ষ ৮ হাজার
টাকার বেশি খরচ করা যাবে না। রাজ্যের
মুখ্য নির্বাচনী অফিসার নীতিন খারে সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, এরজন্য
প্রতি জেলাতে স্ট্যাটিক সারভাইলান্স টিম ও ফ্লায়িং স্কোয়াড
প্রতি জেলাতে নেমে পড়েছে। তাছাড়া,
বিজ্ঞাপনে প্রিন্টারের নাম ধাম লেখা বাধ্যতামূলক। প্রার্থীদের ব্যয়ের হিসাব নিকাশ রাখার জন্যে ক্যাশ, অ্যাকাউন্ট ও
ব্যাংক তিনটি রেজিস্টার চালু করতে হবে। যে কোনো সময় তা চেক করা হতে পারে। নীতিন
খারে জানান প্রার্থীদের নির্বাচন বিধি মেনে চলতেই হবে, নতুবা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।








কোন মন্তব্য নেই