
অমল গুপ্ত, গুয়াহাটি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা আজ দিল্লির বিজ্ঞান ভবনে রাজীব কুমার ও সুশীল চন্দ্র এই দুই নির্বাচন কমিশনার কে পাশে বসিয়ে তার শেষ সাংবাদিক সম্মেলনে অসম,পশ্চিমবঙ্গ, কেরালা,তামিলনাড়ু এবং পদুচেরি র নির্বাচনের তারিখ ঘোষণা করেন। পাঁচ রাজ্যের 18 কোটি 68 লাখ ভোটার 33,530 টি পোলিং স্টেশনে ভোট দান করবেন। অসমে 2021 সালের 15 তম বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিন দফায় এই নির্বাচন হবে। 27 মার্চ,1 এপ্রিল ও 6 এপ্রিল তারিখ ঘোষণা করা হয়েছে। প্রথম দফায় 47 টি কেন্দ্র,1এপ্রিল 39 টি ও 6 এপ্রিল 40 টি মোট 126 টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।পশ্চিমবঙ্গে 8 দফায় নির্বাচন হবে। 27 মার্চ, 1এপ্রিল, 6এপ্রিল,9 এপ্রিল,17 এপ্রিল 22এপ্রিল ও 26 এপ্রিল ও 29 এপ্রিল 7কোটির ও বেশি ভোটার ভোট দান করবেন।পাঁচ রাজ্যে একই দিনে 2 মে ভোট গণনা হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে থাকে সেদিকে নজর দিয়ে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে আরোরা জানান।বলেন সেই রাজ্যে দুজন পদস্থ পুলিশ অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে। 2,3 টি হেলিকপ্টার রেডি থাকবে। প্রতিটি স্পটে কমিশনারের দায়িত্ব প্রাপ্ত অফিসারা যাবেন, প্রতি বুথে সি সি ক্যামেরা থাকবে।অতিরিক্ত নিরাপত্তা বাহিনী থাকবে। কোভিড সংক্রমণ উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জেলা আর রাজ্য পর্যায়ে বিশেষ স্বাস্থ্য অফিসার নিয়োগ করা হবে। এবার সিনিয়র সিটিজেন দের ব্যালট পেপার এ ভোট দেবার সুযোগ দেওয়া হবে।80 বছরের বেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দানের সুযোগ থাকবে। প্রতি ভোট কর্মীর ভ্যাকসিন বাধ্যতামূলক। 2 জনের বেশি কাউকে মনোনয়ন পত্র জমা দেওয়ার অনুমতি হবে না। বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে মাত্র 5জন কে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।এবার ভোট গ্রহণের সময়সীমা এক ঘন্টা বৃদ্ধি করা হয়েছে।এবার কোভিড প্রটোকল মেনে ভোট হবে।প্রতি কেন্দ্রে স্যানিটেশন ,মাস্ক পরিধান বাধ্যতামূলক। অসমে 14 তম বিধানসভার সময় সীমা শেষ হবে 31 মে। অসমে 33হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন এস সি শ্রীনিবাসন ও অর্থ লেন দেন সম্পর্কিত পর্যবেক্ষক হিসাবে থাকবেন নিনা নিগম। মুখ্য নির্বাচন কমিশনার জানান সোসিয়াল মিডিয়ার জন্যে পৃথক গাইডলাইন তৈরি করা হয়েছে। জানান রমজান মাস,বিহু, সি বি এস সি পরীক্ষা প্রতিটি দিক খোঁজ খবর করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। করোনা উদ্ভূত।পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে ভোট দান সংখ্যা 10 শতাংশের বেশি বাড়ানো হয়েছে। আজ থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু করা হয়েছে। আগামী 12 মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে।
তামিলনাড়ু,
পদুচেরি,ও কেরালা তে এক দফায় ভোট,6 এপ্রিল।
পশ্চিমবঙ্গে 32 শতাংশ ভোট
কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে।পশ্চিমবঙ্গে দুজন কে
পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।ত্রিপুরার মৃনাল
কান্তি দাস এবং বিবেক দুবে কে দায়িত্ব দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই