Header Ads

গঠিত হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুব সংগঠন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ গত ২৮ শে জানুয়ারি, শুক্রবার, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর অস্থায়ী কার্যালয়ে আহুত এক সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হলো বি ডি এফ এর যুব শাখা - বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট। কল্পার্নব গুপ্তকে মূখ্য আহ্বায়ক হিসেবে দায়িত্ব অর্পণ করে একটি আহ্বায়ক কমিটির প্রস্তাব গৃহীত হয় এদিনের সভায়। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন দেবরাজ দাসগুপ্ত,জিয়া তাঁতি, মহিউদ্দিন এবং সঞ্জয় দেব।

এই যুব শাখার মূখ্য উদ্দেশ্যের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিডিএফ সদস্যরা বলেন যে দিশপুরের চক্রান্তে বরাক উপত্যকার ছাত্র তথা যুবপ্রজন্ম অনেকদিন ধরে বঞ্চনা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। প্রান্তিক এক ভুখন্ডের বাসিন্দা হিসেবে অনেক সুযোগ সুবিধা তাদের কাছে অধরা। যুব প্রজন্মে চাকরির সুযোগ থেকে বঞ্চিত। সব মিলিয়ে হতাশার পরিবেশ। একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনই ছাত্র যুবাদের এসব সমস্যার সমাধান করতে পারে।

নবগঠিত এই ইউথ ফ্রন্টের মূখ্য আহ্বায়ক কল্পার্নব গুপ্ত এদিন বলেন যে বরাক উপত্যকায় নায্য দাবিতে ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে যা বর্তমান অসুস্থ রাজনীতির চালে অনেকদিন ধরেই মৃয়মান হয়ে পড়েছে। নবগঠিত বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট ঐক্যবদ্ধ এবং গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পুরোনো ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে। জাতি ধর্ম নির্বিশেষে বরাকের সমস্ত ছাত্র যুবাদের তিনি এই ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.