বদরপুর মর্জাদকান্দি পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে রাজ্যিক সভাপতি রঞ্জিত
সুব্রত দাস,বদরপুর: করিমগঞ্জ জেলায় পাঁচটি বিধানসভার আসন এবার বিজেপি জয়ের দাবী করেন রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস সহ অন্যান বিজেপি নেতারা। আজ বদরপুর সমষ্টির মর্জাদকান্দি হাইস্কুল খেলার মাঠে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের এক জনসভা করেন। পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের শুরুতে বাইক রেলী করে সম্মেলনে উপস্থিত হন বিজেপির সমর্থকরা। রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার বলেন বিজেপি সরকার এক সিস্টেমের মধ্যে কাজ করে যাচ্ছে। পৃষ্ঠা প্রমুখ দ্বারা প্রতি পরিবারের কাছে সরকারের যোজনা নিয়ে অবগত করাবে এবং সরকারের কোন ধরনের যোজনা থেকে কোন পরিবার বঞ্চিত হলে তাকে সরকারের যোজনার সুবিধা পাইয়ে দেওয়া হবে। বিজেপি সরকার 'সবকা সাথ সবকা বিকাশ' এই চিন্তাধরা নিয়ে কাজ করে যাচ্ছেন। এমপি রাজদীপ রায় বলেন,এবার করিমগঞ্জের পাঁচটি আসনে পদ্ম ফুটিয়ে বিজেপি ১০০+ যোগ হবে। এবং আগামীদিনে দিনে বদরপুর সর্বাঙ্গীণ ভাবে বিকাশের সিঁড়িতে পৌঁছে যাবে এই অভিমত রাজদীপে রায়ের।









কোন মন্তব্য নেই