নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্মদিনের পরাক্রম দিবস পালন শেরুলবাগে
সুব্রত দাস, বদরপুর : আজ ২৩ জানুয়ারি "পরাক্রম দিবস " উপলক্ষে নেতাজীর জন্মদিন বিপুল সমারোহে দেশাত্মবোধক সংগীত,নৃত্য,আকষ্মিক বক্তৃতা প্রতিযোগীতা,কুইজ প্রতিযোগিতা,শোভাযাত্রা ইত্যাদি সফলভাবে নেহরু যুব কেন্দ্র করিমগঞ্জ ও নেতাজী সঙ্ঘ,শেরুলভাগের যৌথ উদ্যোগে নেতাজী মঞ্চ শেরুলবাগ এ পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিগণ নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। নেতাজী সংঘের উপদেষ্টা শ্রীযুক্ত অরুপ দাস স্বাগত ভাষণ করেন ও অতিথিগণ কে সংবর্ধনা দেন। উক্ত অনুষ্ঠানে লক্ষীবাজার জিপি সভাপতি আব্দুল মালেক ও এপি সদস্য এনামুল,দেবব্রত দাস,প্রসেনজিৎ নাথ ও প্রীতম নাথ,রাষ্ট্রিয় স্বেচ্ছাসেবক,নেহরু যুব কেন্দ্র বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন। আব্দুল মালেক ও এনামুল অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন
নেতাজী সংঘ যে ভাবে যুবকল্যাণে সেবা দিয়ে যাচ্ছে তারজন্য পঞ্চায়েতের পক্ষ থেকে ক্লাবঘর বানিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাবেন। এ কথা শুনে উপস্থিত শেরুলবাগ এলাকাবাসী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন দীর্ঘ করতাল ধ্বনি দিয়ে ও দুজন প্রতিনিধিকে সাধুবাদ জানান।দেবব্রত দাস উপস্থিত যুবাদের উদ্দেশ্যে আগ্রহ প্রকাশ করে বলেন দেশগঠনে নেতাজীর মত পরাক্রমশালী হতে হবে।সভাপতি সৌমিত্র দাস উপস্থিত অতিথিদের,যুব-যুবতী,শেরুলবাগ এলপি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা।জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।










কোন মন্তব্য নেই