Header Ads

প্রজাতন্ত্র দিবসে গড়াগ্রাম বাবুর বাজার নেশা মুক্ত সমিতির ফলমূল বিতরণ সহ বিভিন্ন কার্যসূচি

 


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার গড়াগ্রাম বাবুর বাজার নেশা মুক্ত সমিতির পক্ষ থেকে বিভিন্ন কার্যসূচি পালন করা হয়। এদিন সকাল ৮ ঘটিকায় সমিতির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সমিতির কাজ কর্ম পরিচালনার জন্য নেশা মুক্ত সমিতির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক দেবরায়, তৃষিত সেন, নৃপেন্দ্র সূত্রধর, মাখন চন্দ সহ অন্যরা। সমিতির পক্ষ থেকে এদিন বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগী সহ এলাকার দিব্যাঙ্গ শিশু ও দুস্ত রোগীদের মধ্যে ফলমূলাদি পত্য বিতরণ করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাবুর বাজার নেশা মুক্ত 

সমিতির গ্রহণ করা কার্যসূচিকে স্বাগত জানিয়েছেন বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর বরিষ্ঠ চিকিৎসক ডাঃ তপন চৌধুরী সহ অনেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভানেতৃ পূরবী পাল, সম্পাদিকা নমিতা দে, গৌরী পাল, ঊষা দাস, জল্লী দেব, আশা পাল, সাবিত্রী সূত্রধর সহ সমিতির অন্য কর্মীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.