Header Ads

নেতাজি জন্মদিনে পরাক্রম দিবস


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি :  নেতাজি সুভাষ চন্দ্র  বোসের জন্ম দিনের প্রাক কালে প্রধানমন্ত্রী  দিনটিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেন।  ভারতীয় রেল নেতাজির নামে এক এক্সপ্রেস ট্রেন চালুর কথা ঘোষণা করে। কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রক এক বছর ব্যাপী নেতাজি জন্ম উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ জানুয়ারি কোলকাতায় উপস্থিত থেকে পরাক্রম দিবসের  তাৎপর্য ব্যাখ্যা করবেন। পরাক্রম দিবস উপলক্ষ্যে  নেতাজি কন্যা অনিতা বসু পাফ কেও আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সিদ্ধান্তে খুশি নন।তিনি ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.