কংগ্রেসের নেতৃত্বে ৬ দলের মহাজোট
অমল
গুপ্ত, গুয়াহাটিঃ অসম কংগ্রেস
দলের নেতৃত্বে ৬ দলের মহাজোট আনুষ্ঠানিকভাবে
আত্মপ্রকাশ করল। কেন্দ্রীয় পর্যবেক্ষক ছত্রিশগরের মুখ্যমন্ত্রী ভুপেশ
বাঘেলা, মুকুল
ওয়াশনিক, জিতেন্দ্র সিং প্রমুখদের উপস্থিতিতে আজ দিসপুর
মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে এআইইউডিএফ, সিপিএম,
সিপিআই, সিপিআইএমএল, আঞ্চলিক
গণ মোর্চা এক জোট
হয়ে মহাজোট গঠন করেছে। এবিপি-র সি নির্বাচনী
সমীক্ষাকে বিজেপি দলকে খুশি করার জন্যে করা হয়েছে বলে
অভিযোগ করে বাঘেলা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেন, কিন্তু ফল হয় উল্টো। কংগ্রেস সভাপতি রিপুণ বরা বলেন, ২০২১ সালের
নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসবে। এদিকে, এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল আজ নিম্ন
অসমে এক সভায় লুরিনজ্যোতি গগৈয়ের অসম
জাতীয় পরিষদ এবং অখিল গগৈয়ের রাইজর দলের সহযোগিতা কামনা
করেছেন। এদিকে, মুখ্য
নির্বাচন কমিশনার সুনীল আরোরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে মিলিত হন। বিহু উৎসবের আগে নির্বাচন করার সম্ভবনা আছে। অসম
বিধানসভার শেষ অধিবেশন বসবে ১১ ফেব্রুয়ারি
চলবে তিন দিন। এই বিজেপি সরকারের শেষ ভোট
অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হবে। রাজ্যে
নির্বাচনী বাতাসে ঢেউ তুলতে
আসছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। ২৩ জানুয়ারি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজানে ২৪ জানুয়ারি
অমিত শাহ নিম্ন অসমে জনসভা করবেন। আসু এই
দুদিন জেলায় জেলায় বিজেপি
নেতাদের কালো পতাকা দেখানোর সিদ্ধান্তের কথা
জানান, আসু সভাপতি দীপংক
নাথ, বিজেপি সভাপতি রঞ্জিত
দাস বলেন, বিজেপি
গামছা দেখিয়ে স্বাগত জানাবে, অসমীয়া মানুষ অতিথিদের অসম্মান
বরদাস্ত করবে না। সি ভোটারের নির্বাচনী সমীক্ষার
পর বিজেপির উৎসাহ বেড়ে গেছে। বিজেপি ফের ক্ষমতা দখল করবে পূর্বাভাস
দিয়েছে। সরকারের সেকেন্ড ইন কমান্ড হিমন্তবিশ্ব শর্মাকে আজ দেখা গেল, বৃষ্টিতে ভিজে সাইকেল
চালিয়ে ক্লান্ত ভিড়ের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে
খাবার খাচ্ছেন। আর সরকারের গুণ কীর্তন করছেন।









কোন মন্তব্য নেই