Header Ads

মাস্টার দার বলিদান দিবস নীরবে চলে গেল

কলকাতা :  বিপ্লবী সুর্য্য সেন ওরফে মাস্টারদা,  চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ককে বাঙালিরা ভুলে গেছেন।গতকাল বিবেকানন্দের জন্ম  তিথিতে  মাস্টারদার বলিদান দিবস ছিল। দেশ আজ  স্বাধীন, মাস্টারদার মত শত শত  শহীদের  রক্তে আজ  আমরা স্বাধীনতা  পেয়েছি। কিন্তু  বাঙালিরা আজ মাস্টার দাকে মনে রাখেনা, রাখবার প্রয়োজন বোধ করে না। আজ স্বাধীন 

ভারতে বাঙালিদের অবস্থা সব চেয়ে করুন। একাংশ বিলাস বৈভবে ডুবে আছে, নীতিবোধ মূল্যবোধ সব জলাঞ্জলি দিয়েছে। অভিভাবক হীন এই জাতিকে রক্ষা করার কেউ নেই।  পশ্চিমবঙ্গের মত  রাজ্যেও  কেউ নিরাপদ নয়। সূর্য্য সেন দের মত যারা ছিলেন তাদের ভুলেই গেছি। নেতাজির জন্মদিন  আসছে। নম নম করে এক দিন পুজো হবে। তার পর পরের বছরের অপেক্ষা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.