Header Ads

নির্বাচনের আগে হিমন্ত কল্পতরু সাজলেন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : নির্বাচন আসছে, তাই নেতারা তাদের ভাষণে নানা গাল ভরা আশ্বাস দিচ্ছেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো কল্পতরু হয়েছেন। যে যা চাইবেন তাই পাবেন। কলেজের ছাত্রছাত্রীদের প্রতিদিনের হাত খরচা ও দেবেন সরকার। আজ জোরহাটে কেন্দ্রে আবার মোদি সরকার পুরোনো ক্যাসেট বাজিয়ে   বাইক  রেলি করলেন হিমন্ত, দুটি উড়াল পুল  করা সহ বহু  প্রতিসূর্তি দিলেন। তিনি  কলেজের  ছাত্রছাত্রীদের  বইপত্র কেনার জন্য ১৫০০ টাকা করে এবং হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদের বছরে ১০ হাজার টাকা এবং কলেজের সব ছাত্রকে হাত খরচা বাবদ প্রতিদিন ১০০ টাকা করে দেবার কথা ঘোষণা করলেন।জানান ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তাছাড়া রাজ্যের ২ লাখ বেকার যুবককে ৫০ হাজার টাকা করে  আর্থিক সাহায্য দেওয়া হবে। বলেন, ক্ষুদ্র ঋণ দান সন্থাগুলোকে নিয়ন্ত্রণ করে মহিলাদের ঋণের জাল থেকে মুক্তি দেওয়া হবে। তিনি আজ বলেন, অখিল গগৈকে মাওবাদীদের সঙ্গে যোগসাজস থাকার জন্যে গ্রেফতার করা হয়েছে। কা আন্দোলনের সঙ্গে সম্পর্ক থাকার জন্যে নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.