শ্রমিক আন্দোলনের পুরোধা রাখাল দাশগুপ্তের স্মৃতিচারণ সভা সম্পন্ন ।
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি,
এনএফ রেলওয় মজদুর ইউনিয়নের প্রাক্তন সাধারন সম্পাদক তথা অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের প্রাক্তন সভাপতি ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ রাখাল দাশগুপ্তের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়ে যায়। এন এফ রেলওয়ে মজদুর ইউনিয়নের উদ্যোগে মালিগাঁও স্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় ২নম্বর গেটের সামনে শুক্রবার এই স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়ে যায়। অনুষ্ঠানে রেলওয়ে বিভিন্ন সংগমন্ডলের থেকে আগত রাখাল দাসগুপ্তের সংগ্রামী সতীর্থদের সাথে অনেক সাধারন লোকেরাও এই স্বরণসভা তে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান।শুরু করা হয় এন এফ রেলের মজদুর ইউনিয়নের মহিলা শাখার সদস্যদের ভক্তিমূলক সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে।
স্মৃতিচারণ সভায় অংশগ্রহণ করেন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড শিব গোপাল মিশ্র, রেলের দুই মহাপ্রবন্ধক, ও বিভিন্ন বিভাগের অধিকারীরা। অনুষ্ঠানে বিশিষ্ট অধিবক্তা অরূপ বরবারা ,বিশিষ্ট সাংবাদিক হায়দর হুসেন, হিন্দ মজদুর সভার অসম শাখার সভাপতি অজয় দত্ত ,বিশিষ্ট সমাজকর্মী দীনেশ ডেকা,পাণ্ডু মালিগাঁও বিহু সমিতির সাধারণ সম্পাদক দিগন্ত বড়ুয়া, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এই স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথিরা কমরেড রাখাল দাশগুপ্তের জীবন, কর্মদক্ষতা, শ্রমিক আন্দোলনে উনার অবদান এবং শ্রমিকদের কল্যাণে কাজ করা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
এছাড়াও ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দ্বারা অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের সভাপতি ডঃ এন কানাইহা ও রেলওয়ে বোর্ডের বিভিন্ন শীর্ষ অধিকারীরা রাখাল দাশগুপ্তের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে গত ২২ ডিসেম্বর দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন রাখাল দাস গুপ্ত। তিনি আজীবন শ্রমিক কল্যাণ তথা দেশের জন্য কাজ করে গেছেন । স্মৃতিচারণ সভায় রাখাল দাশগুপ্তের জীবনের উপর একটি স্মৃতিগ্রন্থ উন্মোচন করা হয় ।










কোন মন্তব্য নেই