এক অনন্য ক্রীড়াপ্রেমী 'সালাম' এর প্রয়াত আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে -
বীরেশ্বর সরকার
আমার চিরসাথী
সবার প্রিয় যে মানুষটি
মরণের পরেও বেঁচে থাকবে
এই ঘুনধরা ক্ষয়িষ্ণু সমাজে।
তার কত কথা মনে পড়ে আজ, যা সীমাহীন।
তুমি দেশবন্ধু কিনা জানিনা
আবার মৃত্যুহীন প্রাণ বলবো
এমন জোর ও এই মরচে পড়া
বার্ধক্য কলমে নেই।
তবু আজ মনে পড়ছে-
ছোটো-বড়ো যে কোনো খেলার মাঠে
তোমার নিঃশব্দ হে সাথী অকৃপণ সেবাদান-
শিষ্টাচার, নিয়মনিষ্ঠা, অকৃত্রিম সেবা,
শিশু কিশোর সবার প্রতি দরদ ভালোবাসা
তোমার সে মানবিক হৃদয়-সবারই মনে
এক বৈপ্লবিক চেতনায় উৎসাহ প্রেরণা জুগিয়েছে।
জীবনের শেষ সীমানায় এসে ও
তুমি নিজেকে প্রমান করলে, তুমি মৃত্যুহীন!
দুঃখ স্মৃতির পাঁজর ভেদ করে আজও
ভেসে আসছে একখানি সহাস্য মুখ।
হৃদয়ের গভীরে এসে মনে হচ্ছে-
এখনো ক্রীড়ামঞ্চের কাছাকাছি রয়ে গেছে
তোমার সেই স্বচ্ছ মুখচ্ছবি, তোমার কীর্তি সাথে।
তাই দারুন দহন ক্ষণে তোমার সকরুন অনুভব
বিহ্বল করে বারংবার।









কোন মন্তব্য নেই