Header Ads

মকর সংক্রান্তি উপলক্ষে

 আশুতোষ দাস

মকর সংক্রান্তি 

কোন পাপে ভষ্ম আমাদের সব কিছু, 

আমাদের বোধ, প্রঞ্জা, সব কিছু যেন মৃত্যুর গহ্বরে ম্নান। 


সগর রাজার ষাট হাজার সন্তানের মতো মৃত

অভিশাপে ভষ্ম ছাই নিয়ে আমরাএখন বসে আছি-, 

সময়ের জলেভাসে মৃতদেহ,  বারুদে জ্বলছে, চারদিক কুয়াশা আচ্ছন্ন বসুন্ধরা, 

দ্বন্ধ, হিংসা যুদ্ধের আবার প্রস্তুতি- 

মৃত্যুর খেলায় কোন উৎসব হিংস্র আস্ফালনে, সীমানায় যুদ্ধ, ক্রুর রাজনৈতিক খেলায় মত্ত।  


মুক্তিচাই প্রভু- 

আমাদের দম্ভ, আকাশ ছুঁয়েছে,ভোগে,  বিলাসে,স্পর্ধায় মনুষ্যত্ব বারবার পরাজিত, স্খলনে পতনে। 

কোন কপিল মুনির কোপানলে পড়েছি এখন,- 

 দিকভ্রষ্ট-ভাঙচুরে অসহায়।

আরেক তপস্বী ভগীরথ চাই।

আবাহনে  শঙ্খ বাজিয়ে জাগাবে বধির চৈতন্য,   কল্লোলিত পবিত্র গঙ্গায়  ধুয়ে দেবে পাপ,গ্লানি।

উত্তরায়ণের আকাশে সূর্য্যোদয়ে- 

আজকের ভগীরথ- 

 মুক্ত করতে এক্ষুনি চলে এসো-

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.