Header Ads

প্ৰয়াত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈকে পদ্ম ভূষণ সন্মান

 

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ গণরাজ্য দিবস উপলক্ষ্যে ঘোষণা করা হল পদ্ম সম্মান। দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অসমের সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে। তিনবারের মুখ্যমন্ত্রী গগৈকে মরণোত্তরভাবে প্রদান করা হল দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান।

অন্যদিকে, অসম থেকে বিজেপির প্রাক্তন সাংসদ বিজয়া চক্রবর্তী, লখিমী বরুয়া, গোপীরাম বরগায়ন বুঢ়াভকত, দুলাল মানকি, বিরুবালা রাভা, রোমান শর্মা, মঙ্গল সিং হাজোয়ারী, ইমরান শাহকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে।

বিশিষ্ট শিল্পী প্ৰয়াত এ পি বালাসুব্ৰমনিয়ামকে পদ্ম বিভূষণ সন্মান প্ৰদান করা হয়েছে জাপানে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শ্বিঞ্জ আবেকে পদ্ম বিভূষণ সন্মান প্ৰদান করা হয়েছে। সুমিত্ৰা মহাজনকে পদ্ম ভূষণ, স্বৰ্গীয় রাম বিলাস পাসোয়ান নৃপেন্দ্ৰ মিশ্রকে পদ্ম ভূষণ সন্মান প্ৰদান করা হয়েছে

অন্যদিকে পদ্মশ্ৰী প্রদান করা হয়েছে চমনলাল চাপ্ৰু গুলাম চসুল খানকেও


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.