বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মসূচি
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আত্মনির্ভর ভারতের ফসল দুই করোনা ভ্যাকসিন শুরু হবে দেশে। তার জন্যে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি গতকাল দিল্লিতে বিজ্ঞান সন্মলেনে দেশের বিজ্ঞানীদের অভিনন্দন জ্ঞাপন করেছেন। কভ্যাক্সিন ও কোভিশিল্ড এই দুই ভ্যাকসিন বাজারে আসছে। সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনা ওয়ালা জানিয়েছেন মার্চে খোলা বাজারে টিকা মিলবে। কোভিড স্টিয়ারিং কমিটির প্রধান তথা এইমস
এর ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলে রিয়া দেশবাসীকে আস্বস্ত করে বলেছেন কোভাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেই ব্যাক্তিকে ক্ষতি পূরণ দেওয়া হবে।পুনা ওয়ালা বলেন কেন্দ্রের সঙ্গে সিরাম কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী ডোজ প্রতি ২০০ টাকা, প্রথমে কোভিশিল্ড এর ১০ কোটি ডোজ কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে।










কোন মন্তব্য নেই