Header Ads

অসমে আবার বিজেপি ক্ষমতায় আসছে



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে পুনরায় বিজেপি ক্ষমতায় আসবে। সবচেয়ে  জনপ্ৰিয় মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনয়াল তার পরের স্থান  অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তৃতীয় স্থানে  কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এ বি পি-  তত্ত্বাবধানে সি ভোটারের নির্বাচন জনমত  আজ এই ফল প্রকাশ করেছে। এই  ফল অনুযায়ী ৩০ শতাংশ মানুষ সর্বানন্দ সনয়ালকে পছন্দ করেন। ২২ শতাংশ মানুষ হিমন্তবিশ্ব শর্মাকে পছন্দ করেন। ১৯ শতাংশ মানুষ  তরুণ গগৈয়ের সাংসদ পুত্র গৌরব গগৈকে। জনমতে বলা হয়েছে, গৌরব ভবিষ্যতে রাজ্যের সবচেয়ে সফল রাজনীতিবিদ উজ্জ্বল মুখ হবেন। অসমে ১২৬টি আসনের মধ্যে বিজেপি পাবে ৭৩  থেকে ৪১ টি আসন, কংগ্রেস পাবে ৩৬ থেকে ৪৪ টি   আসন , এআই ইউ ডি এফ পাবে থেকে টি। আসন অন্যান্য দল 


পাবে ১২ টি আসন। জনমতে বলা হয়েছে, এন আর সি তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। তারমধ্যে বাঙালি র  সংখ্যা প্রায় ১২ লাখ, তারপরও  বাঙালিদের ভোট বিজেপির  পক্ষ্যে যাবে বলে  বলা হয়েছে। কা বিরোধী হিংসাত্মক আন্দোলনের পরও  বিজেপি জিতবে। জনমতের পূর্বাভাস নির্বাচনের আগে হয়ত পশ্চিমবঙ্গের মতুয়া, নমশুদ্র  সম্প্রদায়ের  ভোট পাওয়ার জন্য  কা লাগু করা হতে পারে, তবে কা আইনের  কাঠামো এখনো তৈরি হয়নি।  পশ্চিমবঙ্গের  নির্বাচন সম্পর্কে সি ভোটার  সমীক্ষায় বলা  মুখ্যমন্ত্রী পদে বিজেপি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে   প্রার্থী করলে ৪৮ শতাংশ  ভোটারের সমর্থন পাবে। এই সমীক্ষা 

অনুযায়ী পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনে তৃণমূল কংগ্রেস  ১৫৪ থেকে ১৬২ টি আসন পাবে। বিজেপি পাবে ৯৮ থেকে ১০৬ টি আসন। তৃণমূল ৪৩ শতাংশ এবং বিজেপি পাবে ৩৮ শতাংশ ভোট পাবে। ৩০ হাজারের বেশি মানুষের  সঙ্গে কথা বলে মনের ভাষা পড়বার চেষ্টা করেছে সি   ভোটার জনমত সমীক্ষকরা।  সেই ভোটারের মনের ভাষা  অনুযায়ী সব ফল মিলে যাবে না, তবে কাছাকাছি যাবে বলে  সি অপিনয়ন পোল  কর্তৃপক্ষ  দাবি করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.