Header Ads

বদরুদ্দিনকে কেন অপমান করা হচ্ছে প্রশ্ন এআইইউডিএফের

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বিজেপির মতো অগপও এ আই ইউ ডি এফ প্রধানকে আক্রমণের প্রধান টার্গেট করলো। আজ বরাকে অগপ সভাপতি অতুল বরা বলেন বদরুদ্দিন আজমল জনসভাগুলিতে বোতলে জল খাওয়ানোটা করোনা ভাইরাসের থেকেও বেশি মারাত্মক। কংগ্রেস দলও তা বুঝতে পেরেছে। তিনি আজ বরাকে  তিন জেলার কর্মীদের নিয়ে ঐক্য সমাবেশ করেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করেছেন। দেশের  স্বাধীনতা  সংগ্রামীদের মতো কথা বলছেন, তিনি দেশের সভ্যতা সংস্কৃতি  রক্ষার ডাক দিয়েছেন। বদরুদ্দিন আজমলকে প্রতিদ্বন্দী হিসাবে বেশি গুরুত্বারোপ করে বিজেপির ক্ষতি করছেন বলে বিরোধী রা অভিযোগ করেছে। হিমন্ত আজ বলেছেন দিসপুরের 200 মিটারের আশেপাশে বদরুদ্দিনকে ঢুকতে দেওয়া হবে না। মোরিগাঁওয়ে  আজ তিওয়া স্বশাসিত পরিষদের সি ই এম পদে জীবন কোয়র শপথগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন বিজেপি সব জনগোষ্ঠীর  সম অধিকার সম। মর্যাদা  প্রদানে  অঙ্গীকারবদ্ধ, সেখানে ৩৫ টি  কেন্দ্রে ৫ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। সেখামেই তিনি আবার বদরুদ্দিনকে আক্রমণ  করেন। বদরুদ্দিন জানিয়ে দিয়েছেন কংগ্রেস দলের  সঙ্গে তাদের সমঝোতা হবেই। ফেব্রুয়ারি মাসে রাহুল গান্ধী অসমে আসবেন, তখন এই সমঝোতাতে সিলমোহর পড়বে।  এ আই ইউ ডি এফ বলেছে, হিমন্ত রাজ্যের এক কোটি মুসলিম জনগোষ্ঠীকে নানাভাবে অপমান করছেন। আগামী নির্বাচনের জবাব দেবে। তাদের  বক্তব্য  বদরুদ্দিন সায়েব কোনো নিষিদ্ধ দলের নেতা নন, গণতান্ত্রিক পরম্পরা মেনে চলছেন। ভারতীয় সংবিধানের প্রতি তার শ্রদ্ধা আছে। তবে কেন তাকে নানাভাবে বদনাম করা  হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.