৫ ফেব্রুয়ারি থেকে গুয়াহাটির মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে আরম্ভ হতে চলেছে আন্তরাষ্ট্রীয় ‘লিও এক্সপো’
পিয়ালী ঘোষ দে, গুয়াহাটিঃ গুয়াহাটিবাসীর জন্য সুখবর। সরকারি নিয়ম-নীতি মেনে ৫
ফেব্রুয়ারি থেকে মহানগরের মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে আরম্ভ হতে চলেছে
আন্তরাষ্ট্রীয় ‘লিও এক্সপো’। গত বছর করোনা মহামারির জন্য এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত
হয়নি। যার ফলে ব্যবসা-বাণিজ্যে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মেলার আয়োজক কমিটির
সদস্য মৃদুল কুমার দত্ত। এবছর অসম সরকারের ‘অসম ট্রেড প্রমোশন অর্গানাইজেশন’-এর সহযোগিতায় এই বাণিজ্য
মেলা অনুষ্ঠিত হবে। ইরান, বাংলাদেশ, আফগানিস্থান, থাইল্যান্ড প্রভৃতি দেশ থেকে
প্রতিনিধিরা তাদের দেশের বিখ্যাত সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। এছাড়াও
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যেমন, কাশ্মিরের শীতের সামগ্রী, পাঞ্চাবের জুতো,
তামিলনাডুর কাঞ্জিভরম শাড়ী, রাজস্থানের সালোয়ার, কম্বল, পশ্চিমবঙ্গের হস্তশিল্প
সামগ্রী থাকবে বাণিজ্য মেলায়।
মেলার সঙ্গে সঙ্গতি
রেখে প্রতিদিনই মেলা প্রাঙ্গণে থাকবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোটদের
জন্য অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিবছরের মতোই এবছরও ‘লিও এক্সপো’ কমিটির সদস্যরা অসমিয়া কলা
সাংস্কৃতি ও সাংবাদিকতা ক্ষেত্রের বিশেষ অবদানের জন্য শিল্পী সম্মানের আয়োজন
করেছে। সোমবার গুয়াহাটি প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী নিশীতা
গোস্বামী, সঙ্গীত শিল্পী মনীষা হাজরিকা সাংবাদিক প্রণয় বরদলৈ উপস্থিত থেকে বাণিজ্য
মেলার কথা ঘোষণা করেন। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১১টা
থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা প্রাঙ্গণ।









কোন মন্তব্য নেই