Header Ads

বিটিসিতে প্রমোদ বড়োর জয় হল


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটি হাই কোর্টের রায়ে আজ কোকড়াঝাড়ে বিটিসি আইন সভায়  আস্থা ভোটে  বিজেপি, ইউ পি পি এল এবং জে এস পি  এই তিন দলের ২২ জন মেম্বার হাত তুলে  সম্মতি পত্র তুলে ধরে নব নিযুক্ত সি ই এম প্রমোদ বড়োকে  সমর্থন করেন।  ৪০টি আসনের মধ্যে  ২২ জন  সদস্যর ধ্বনি ভোটে  বি পি এফের পরাজয় ঘটে। প্রধান হগ্রামা মহিলারি  ধ্বনি ভোট মানতে রাজি হন নি।গোপন ভোটের দাবি তুলে  আদালতের দ্বারস্থ হবার কথা জানান।  বিটিসি  নির্বাচন ছিল বেশ নাটকীয়, উত্তেজনাপূর্ন। হগ্রামার ভয়ে  প্রমোদ বড়োর সমর্থক  মেম্বারদের গুয়াহাটি এবং শিলঙে হোটেলে লুকিয়ে রাখা হয়েছিল। মন্ত্রী পীযুষ হাজারিকা রীতিমতো পাহাড়া দিয়ে  তিন দলের মেম্বারদের কোকড়াঝাড়ে নিয়ে যান। মেম্বারদের মুক্তি দেওয়া হয়। নিজের নিজের বাড়ি ফিরে যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.