অসমে জানুয়ারিতেই টিকাকরণ
নয়া ঠাহর প্রতিবেদন, গুহাহাটি : সারা বিশ্বে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। এমনকি মেরু অঞ্চলেও ভাইরাসের নতুন স্ট্রেন বা নতুন প্রকারভেদ লক্ষ্য করা গেছে, যা মারাত্মক সংক্রামক,ভারত সরকারের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন এদেশে করোনার নয়া স্ট্রেন মেলেনি। কর্ণাটক, মহারাষ্ট্র সতর্কতা হিসাবে রাতে কারফিউ জারি করেছে। অসম সরকার জানুয়ারি মাস থেকেই করোনা প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া শুরু করবে। শিশু, বৃদ্ধ, করোনা যোদ্ধাদের আগে এই প্রতিষেধক দেওয়া হবে। অসমের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজারিকা আজ একথা জানিয়ে ছেন। তিনি জানান জানুয়ারি মাসের শেষে নতুবা ফেব্রুয়ারি মাসের প্রথমে এই ভ্যাকসিন চলে আসবে, এর জন্যে এয়ার কন্ডিশন রুমের ব্যবস্থা করা হচ্ছে,প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। অসমে এপর্যন্ত ২,১৫,৫৮৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০২৪ জন। ভারতে আক্রান্ত হয়েছে ১০১০৬৪৯৯ জন, মৃত্যু হয়েছে ১৪,৬৫,০৯ জনের।









কোন মন্তব্য নেই