বিটিসি মুখ্যকার্যবাহী হিসাবে শপথ গ্রহণ করলেন প্রমোদ বড়ো
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বিটিসির মুখ্যকার্যবাহী সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন
প্রমোদ বড়ো। কোকরাঝাড় বডোফা নগরের গ্রীন ফিল্ডে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান।
রাজ্যপালের হয়ে মুখ্য সচিব জিষ্ণু বরুয়া শপথ বাক্য পাঠ করান বিটিআরের মুখ্য
কার্যবাহী সদস্য প্রমোদ বড়োকে।
বড়ো ভাষায় শপথ বাক্য পাঠ করেন প্রমোদ বড়ো।
অন্যদিকে প্রমোদ বড়োর সঙ্গে উপ-মুখ্য কার্যবাহী সদস্য হিসাবে গোবিন্দ বসুমতারী
অসমীয়া ভাষায় শপথ বাক্য পাঠ করেন। তদুপরি কার্যবাহী সদস্য হিসাবে শপথ নিয়েছেন
বিজেপির গৌতম দাস, দিগন্ত বরুয়া ও জিএসপির ঘনশ্যাম দাস।
শপথ গ্রহণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, এনিইডিএ-র আহ্বায়ক হিমন্ত বিশ্ব
শর্মা, রাজ্যিক বিজেপির সভাপতি রণজিত দাস, বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক
দিলীপর শইকিয়া, মন্ত্রী ভবেশ কলিতা, বিধায়ক অশোক সিংহল, বিমল বরা, ত্রিপুরার উপ
মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববার্মা, মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত, সাংসদ নব কুমার
শরণীয়া ও ভুবনেশ্বর কলিতা।
শপথ গ্রহণের পর নিজের
ভাষণে প্রমোদ বড়ো বলেন, “২৭ জানুয়ারিতে বিটিআর চুক্তি হওয়ার পর আমাদের এই অঞ্চলে
একটা অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। বডোফার Live and Let Live-এর শ্লোগান আমরা
মেনে চলব। বিটিআর চুক্তি মানবতার চুক্তি। বহু নেতা আসে যায়। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি সমস্যার সমাধান করা একজন স্বনামধন্য নেতা। UPPL-BJP-GSP-এ সম্মিলিত সরকার
গঠন করেছে। আমাদের সরকার ক্ষমতা লাভের সরকার নয়, আমাদের সরকার হবে সমস্যা সমাধানের
সরকার। আমি আপনাদের নেতা হয়ে নয়, বেটা হয়ে কাজ করব।“









কোন মন্তব্য নেই