ব্রম্মপুত্রের বালুচরে জীবন ঘুড়ি উৎসবের সমাপ্তি ,
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি।
সম্প্রতি ব্রহ্মপুত্রের বালুচরে ঘুড়ি ওড়ানোর উৎসবের আয়োজন করে জীবন ইনিটিএটিভ নামের একটি বেসরকারীসংস্থা।এর সাথে আরো দশটি এনজিও একে সহযোগিতা করে।তিন দিনের এই উৎসবে প্রায় ১৫হাজার লোক এই উৎসবে যোগদান করে।
উল্লেখ্য যে "জীবন চিলা নৈ" উৎসব বিগত ১০বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে।
ঘুড়ি উৎসব এর সাথে সঙ্গতি রেখে তরুণ প্রজন্মের মাঝে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় যেমন পেইন্টিং এক্সিবিশন, অ্যাডভেঞ্চারস স্পোর্টস, লোকসংগীত, আর্টস ফটোগ্রাফি ওয়ার্কশপ ,আর্ট এন্ড ক্র্যাফট প্রতিযোগিতা,লোকনৃত্য, গাছ লাগানো,এথনিক ফুড,ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা খুব উৎসাহের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ব্রম্মপুত্রের বালুচরে ঘুড়ি ওড়ানোর আনন্দই ছিল আলাদা ।
উৎসবের মূল লক্ষ্য ছিল ব্রম্মপুত্রের বালুচরকে সুন্দর করে পর্যটকদের আনন্দ দেবার উপযোগী করে তোলা।










কোন মন্তব্য নেই