Header Ads

কিন্নরদের বিশেষ সজাগতা মূলক ভিডিও তৃতীয়

                          
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি, কিন্নরদের বিভিন্ন সমস্যা ,টানাপোড়েন ও সামাজিক বৈষম্য নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়েছে। অসম সরকারের তৃতীয় লিঙ্গ কল্যাণ বোর্ড এর সহযোগিতা ও তথা সদৌ অসম তৃতীয় লিঙ্গসংস্থা আর  এনইভিএআরাডির উদ্যোগে নির্মাণ করা হয়েছে ভিডিওটি।

 উল্লেখ্য যে বর্তমানে তৃতীয় লিঙ্গের লোকেদের বৈষম্যের শিকার হতে হয়। তাদের এক ভিন্ন দৃষ্টিতে দেখা হয়,কিন্নরদের বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় । সমাজে এই লিঙ্গ বৈষম্য দূর করার এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। সেখানে কিন্নর দের দুঃখ-দুর্দশা তথা সমস্যা এবং তার থেকে তাঁদেরকে কিভাবে অবহেলিত  হতে হয় তাও দেখানো হয়েছে।

আগন্তক মাঘ বিহু আর নববর্ষ উপলক্ষে এই পদক্ষেপ হাতে নিয়েছে তৃতীয় লিঙ্গের সংস্থা।, ২.২৪  সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন স্বাতী বিধান বড়ুয়া। ভিডিওটি পরিচালনা তারই ।ইতিমধ্যে ভিডিওটি নির্মানের কাজ সম্পুর্ন করা হয়েছে।পয়লা জানুয়ারি ভিডিওটি প্রকাশিত হবে বিজ্ঞাপন আকারে । অসমের তৃতীয় লিঙ্গ কল্যাণ বোর্ডের  উপাধ্যক্ষ স্বাতী বিধান বড়ুয়া জানিয়েছেন যে প্রত্যেকটি ছবি ঘরে ছবি শুরু হবার পূর্বে এই ভিডিওটি  প্রদর্শন করা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.