Header Ads

অমিত শাহ দেড় হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন

অমল গুপ্ত, গুয়াহাটিঃ  আগে বহুবার এসেছেন কিন্তু এবারের মত সম্বোধনার নজির নেই। ১৪-১৫ ডিগ্রি  সেলসিয়াস মাঝ  রাতের  ঠান্ডারাত ১১ টা পেরিয়ে গেছে, তিনি  গুয়াহাটি বড়ঝাড় বিমান  বন্দরে নামলেন। বিমান বন্দর থেকে আমিনগাঁও  পি   ডাব্লু ডির   গেস্ট হাউসের   দূরত্ব প্রায় কিলোমিটার, পুরো রাস্ততার দুপাশে  ১০ হাজার প্রদীপ জ্বালানো হয়েছিল সেই সঙ্গে   অসমীয়া   উপজাতি গোষ্ঠীর কৃষ্টি   সংস্কৃতির  উপহারের  ডালি, রংবেরঙের  পোশাকে  বর্ণিল উৎসব, মন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মা যিনি এই সমগ্র   উৎসবের  পুরোধাকাল ঠান্ডার রাত থেকে  জেলাগুলি থেকে ৫০০ বাস ৮০০ ছোট গাড়ি গুয়াহাটিতে আসতে শুরু করে আজকের আমিনগাঁও  কুমার ভাস্কর বর্মন  ক্ষেত্রের সমাবেশে উপস্থিত থাকার জন্যে। মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনয়াল, অর্থমন্ত্রী হিমন্ত  শর্মা, মন্ত্রী পীযুষ হাজারিকা, প্রমুখদের নিয়ে  বিমানবন্দর থেকে তার  যাত্রা শুরু, রাত গড়িয়ে গেছে। গেষ্ট হাউসে পৌঁছেলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেন্দ্রীয় মন্ত্রী গভীর রাতের  বিপুল সম্বোধনা  দেখে অভিভূত, যা  আগে  হয়নি।  আজ  সকাল থেকে আমিনগাঁওয়ে  শুধুই মাথা, আর মাথাপ্রায় ২০ হাজার মানুষের ভিড় জয় ভারত   স্লোগান  উদাত্ত ভাষণ শুরু হল ২১-এর নির্বাচন নিজের কেন্দ্র জলুকবাড়ি থেকে জিততে হবে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেঅমিত শাহকে দেখতে হবে হিমন্ত কত  শক্তিশালীআগামী নির্বাচনে  মুখ্যমন্ত্রীর  মসনদের দিকে তার লক্ষ্যসে কথা বলা বলি করে   দলের মানুষেরা।  অমিত শাহ গুয়াহাটিতে  ৭৫৫ কোটি   টাকার দ্বিতীয় মেডিক্যাল   কলেজ, অসম  দর্শন প্রকল্পের 

অধীন হাজার নামঘরকে আড়াই লক্ষ টাকা করে ২০০  কোটি  টাকা, ১৮৮ টাকা ব্যয়ে  পবিত্র বটদ্র বা থানের বিকাশ ও সৌন্দয্য বর্ধনশ্রীমন্ত শংকরদেবের পবিত্র জন্ম স্থানকে  দেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র গড়ে  তোলার লক্ষ্যে  এই বরাদ্দ। ৩৩ কোটি  টাকা  ব্যয় করে ১১ টি আইন কলেজের   ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অমিত শাহ শ্রীমন্ত  শংকরদেবের প্রতি শ্রদ্ধাপোষণ করে বলেন, শংকরদেবের মার্গ দর্শন  দেশকে পথ দেখাবেতিনি অসম জাতীয় পরিষদের নাম উল্লেখ না করে বলেন, তারা শুধু আন্দোলন করে, যে আন্দোলনের ফলে কংগ্রেস লাভবান হবে।  অসমে অনুপ্রবেশ  বন্যা সমস্যাকে  বড়  সমস্যা বলে উল্লেখ করে বলেন, একমাত্র বিজেপি এই সব সমস্যার সমাধান করতে পারবে। বলেন, এক বিন্দু  রক্ত ঝড়লো না বোরোলান্ড এর  ৮০ শতাংশ মানুষ ভোট দিয়ে  দিয়ে শান্তি আনলোমোদি সরকারের জন্যে তা হয়েছে। তিনি বলেন, ৫০০০ কোটি টাকা বোরোলান্ড উন্নয়নে  দেওয়া হবে। তিনি ২১-এর নির্বাচনে বিজেপিকে ভোট দেবার আর্জি জানান। আগামীকাল  কামাখ্যাতে পুজো দেওয়ার পর মণিপুর হয়ে  নয়া দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।   


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.