Header Ads

অজন্তা, রাজদীপ বিজেপিতে যোগ দিলেন

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : শেষপর্যন্ত বরাকের কংগ্রেস বিধায়ক রাজদীপ গোয়ালা বিজেপিতে গেলেন। অপরদিকে কংগ্রেস দল থেকে একরকম অপমানিত হয়ে চার বারের কংগ্রেস বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ  বিজেপিতে গেলেন। প্রাক্তন বনেন্দ্র মুসহরিও বিজেপিতে গিয়েছেন।অজন্তা এআই ইউ ডি এফ কংগ্রেস দলের মধ্যে সমঝোতার প্রস্তাব দেন। তার স্বামী নগেন্দ্র নেওগ প্রাক্তন মন্ত্রী ছিলেন। তিনি উগ্রপন্থীর হাতে নিহত হন।বরাকের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রী দীনেশ গোয়ালার পুত্র রাজদীপ। বনেন্দ্র  অগপ-র প্রাক্তন বিধায়ক ছিলেন, পরে অন্য দলে যান।কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেন, বিজেপি এখন কংগ্রেস দলের নেতাদের দল। রাজদীপ বলেন, কংগ্রেস দলে কোনো ভবিষ্যত নেই। কোনো আর্দশ নেই। ইউ ডি এফের মত সাম্প্রদায়িক দলের সঙ্গে মিত্রতা করে কংগ্রেস বিরাট ভুল করেছে। কা নিয়ে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে কংগ্রেসের বিভাজন তৈরি হয়েছে। তিনি আশা করেন বিজেপি বরাকের সার্বিক উন্নয়ন করতে পারবে  অন্য দল পারবে না।  অজন্তা 

বিজেপিতে যোগ দিয়ে বলেছেন তাঁকে যেন নব বধূ হিসাবে গ্রহণ করা হয়। তাকে যেন সম্মান দেওয়া হয়। বিজেপি সভাপতি  রঞ্জিত দাস, হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রমুখদের উপস্থিতিতে কংগ্রেস দুই বিধায়ক  বিজেপিতে যোগ দেন। অগপ-র প্রাক্তন মন্ত্রী পবিন্দ্র ডেকা বিধায়ক পদ থেকে পদত্যাগ করে অসম জাতীয় পরিষদে যোগ দেন। কংগ্রেস দলের দুজন পদত্যাগ করায় বিরোধী দলপতি হিসাবে দেবব্রত শইকিয়া আর থাকবেন তো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.