আত্মনির্ভর অসম গড়বই : সর্বানন্দ সানোয়াল
সুব্রত দাস, বদরপুর: রাজ্যের নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক দল বিভিন্ন রণ কৌশল শুরু করে দিয়েছে। সেই রণ কৌশলে অনেকটা এগিয়ে শাসক দল বিজেপি। আজ থেকে দুই দিবসীয় কার্যনির্বাহী সভা শুরু হয় করিমগঞ্জে।সভার প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস।তারপর প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যিক সভাপতি,মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল,উওর-পূর্বাঞ্চলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অজয় জামবাল,রাজ্যিক সাধারণ সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা।সভায় "বন্দেমাতরম্" গানের মাধ্যমে সভা শুরু হয়। কার্যনির্বাহীর সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস। তিনি বলেন বরাক ভ্যালি করিমগঞ্জ জেলার কার্যনির্বাহী সভায় উৎসাহ-উদ্দীপনা দেখে আগামী ২১'শের বিধানসভা নির্বাচন ১০০ + উপনীত হবার লক্ষ্যে করিমগঞ্জ জেলা অন্যতম ভূমিকা নিবেন বলে মন্তব্য করেন সভাপতি রঞ্জিত কুমার। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মতোই এবারও জনগণের আর্শীবাদ পাবে বিজেপি।
এবারও বিজেপি সরকার গঠন করবে বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল।পাশাপাশি আরও বলেন,আত্মনির্ভর অসম গঠন করব আমরা। অতিমারি করোনার প্রকোপে ঠেকাতে বিকল্প ছিল না লকডাউনের। কিন্তু লাগাতার লকডাউনে যখন পণ্য সামগ্রী আমদানি-রপ্তানি বন্ধ,দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে,সেই সময় "আত্মনির্ভর ভারত"-নির্মানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর ১২ মে দেশবাসীকে আত্মনির্ভর ভারতের মন্ত্র দিয়েছেন তিনি। এই মন্ত্রের মূল উদ্দেশ্য,দেশে যে সব পণ্যের উৎপাদন করে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর দেশ গঠন। সেই আত্মনির্ভর ভারতের মন্ত্রে অনুপ্রাণিত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল আত্মনির্ভর অসম গঠনের ডাক দিয়েছেন আগেই। একদিন অসম আত্মনির্ভর হবে বলো প্রচণ্ড আত্মপ্রত্যর্য়ী তিনি।










কোন মন্তব্য নেই