বিজেপির মিশন ১০০ প্লাস
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ বিজেপি নেতা কর্মীদের নাচ, আঙুরলতার দেদার সেলফি, বরাকের ১৫টি আসনের মধ্যে ১২টি দখল, ১০০ প্লাসের মিশনকে সামনে রেখে বরাকের করিমগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী শহরে প্রথম বিজেপির কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হল। মূখ্যমন্ত্রী দলের সভাপতি সহ বিজেপি সব নেতা এখন বরাকে উপস্থিত, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাল যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অসম সফরের প্রাককালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং রাজ্য সভাপতি রঞ্জিত দাস দলের এক সফল ছবি তুলে ধরে কেন্দ্রকে বার্তা দিতে চাইছেন। বিজেপি অন্যতম স্থপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র পুরকায়স্থ দুদিনের বৈঠকর সূচনা করেন।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যের সার্বিক উন্নয়নে সরকারের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের জীবন জীবিকা সুনিশ্চিত করতে সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। দুর্নীতি প্রতিরোধে কড়া পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্দশ অনুসরণ করে তার মতাদর্শ মেনে সরকার পরিচালনা করা হয়েছে। বিজেপি মিশন ১০০ প্লাসকে সামনে রেখে এগোচ্ছে, বরাকের ১৫টির মধ্যে ১২ টি দখল করবে বলে সভাপতি রঞ্জিত দাস দাবি করেছেন।









কোন মন্তব্য নেই