Header Ads

লুরিন জ্যোতি, পবিন্দ্র অসম জাতীয় পরিষদে যোগ দিলেন, বি পি এফ-র রেওরেরা নার্জরি বিজেপিতে এলেন, সাংবাদিক জিয়াউর শিলাদিত্য দেবের বিরুদ্ধে লড়বেন

 

অমল গুপ্ত, গুয়াহাটি : আসুর শক্তিশালী পদত্যাগী সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ আজ শিবসাগরে অসম জাতীয় পরিষদে অনুষ্ঠিকভাবে যোগদান করেন। তার উজ্জ্বল ভাবমূর্তি নতুন রাজনৈতিক দলের সম্পদ হবে। অগপর প্রাক্তন মন্ত্রী লেখক পবিন্দ্র ডেকা ও জাতীয় পরিষদে যোগ দেন করেন। তিনি পাঠাচারকুচির বিধায়ক, আবার তিনি নতুন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ শিবসাগরে অসম জাতীয় পরিষদের সম্মেলনে বিরাট উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায়। হোমেন বড় গোহাই, প্রাক্তন রাজ্যপাল মুসাহারি, সহ রাজ্যের বহু আইনজীবী, সাংবাদিক বিশিষ্ট নাগরিক নতুন দলে যোগ দেন, নাগরিকত্ব সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে অসম জাতীয় পরিষদের জন্ম হল ১২০ দিনের টার্গেট নিয়ে নতুন দল ২০২১ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২৬টি আসনেই। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুর্গ জালুক বাড়ি কেন্দ্রে লুরিনজ্যোতি গগৈকে ক্যান্ডিডেট করা হতে পারে। হোজাইয়ে শিলাদিত্য দেবের বিরুদ্ধে লড়বেন নতুন দলে যোগ দেওয়া সাংবাদিক জিয়াউর রহমান। কংগ্রেস দলের আই টি সেলের অপূর্ব ভট্টাচার্য্য, বগিরথ করণ, কমল কুমার মেধি সহ কয়েকজন অসম জাতীয় পরিষদে যোগ দেবে বলে শোনা গেলএদিকে, কংগ্রেসের বিধায়ক রোজলিনা তিরকি, কমলাক্ষ্য দে পুরকায়স্থ প্রমুখ বিজেপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক মহলের খবর কংগ্রেস সভাপতি রিপুন বরা অস্বীকার করেছেন। বিটিসি যে কংগ্রেসের জয়ী একমাত্র ক্যান্ডিডেট সজল সিংহ বিজেপির প্রলোভনের একদিনও অপেক্ষা করলেন না। ফল বেরোবার পরেই দল বদল করেন। আজ বি পি এফের জয়ী ক্যান্ডিডেট রেওরেরা নার্জরি বিজেপি দলে যোগ দিয়ে ছেন। আরও কয়েকজন কিউতে দাঁড়িয়ে আছেন। এদিকে, বিপি এফ প্রধান হাগ্রামা মহিলারির ভয়ে ইউ পি পি এলের জয়ী সব সদস্যকে গুয়াহাটির এক অভিজাত হোটেলে ৩৬টি রুমে ঘর বন্দি করে রাখা হয়েছিল। প্রতি রুমে প্রতিদিন ভাড়া হাজার টাকা, প্রতিদিন ফুডিং চার্জ ৫০০০ টাকা বলে সংবাদ সূত্রে জানা গেছে। এদিকে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ আই ইউ ডি এফ প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করেন আজমল ফাউন্ডেশনের অর্থের সূত্র নিয়েও গুরুতর অভিযোগ করেন। বদরুদ্দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজ বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে দেখা করে তার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। বিটিসি নির্বাচনের পর আগামীকাল তিওয়া স্বয়ত্ত শাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ হাজার ৮০৯ জন ভোটার ৩৬টি আসনে ১২৪ জনের ভাগ্য নির্ধারণ করবেন। ১৬ ডিসেম্বরে ফলাফল জানা যাবে। আমরি কারবি ছাত্র সন্থা লাগাতার আন্দোলন করছে, তাদের দাবি খেত্রী সহ টি কেন্দ্রে শতাংশ তিওয়া নেই।নির্বাচন বন্ধ করতে হবে টি কেন্দ্রে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.