Header Ads

আসাম বিশ্ববিদ্যালয়ের ১৮ তম সমাবর্তন সম্পন্নঃ উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সহ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয় বিশ্ববিদ্যালয়ের ১৮ তম সমাবর্তন অনুষ্ঠান। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন ২০১৯ এবং ২০২০ সালে উত্তীর্ণ প্রার্থীদের ২০২০ সালের জন্য নির্দিষ্ট স্ট্রিমের ডিগ্রি প্রদান করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্ঞানকে শক্তি বলে অভিহিত করেন এবং স্নাতক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের শক্তিটিকে যোগ্য সম্পদে রূপান্তরিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য ভারতকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি উন্নিত করা এবং এই দৃষ্টিভঙ্গিটি উপলব্ধি করতে মেধাবী শিক্ষার্থীদের তাদের জ্ঞানকে অর্থনৈতিক রূপান্তরের জন্য শক্তি হিসাবে ব্যবহার করার কথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী স্নাতকগণকে রাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সমাবর্তনে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তার বক্তব্যে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবশক্তিকে শক্তিশালী করার যে আহ্বান জানিয়েছেন তাতে যুবকদের দক্ষতার বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক থাকার আহ্বান জানান। তিনি এশিয়া ও বিবিএন দেশের ৮ মিলিয়ন লোকের বাজার দখল করতে সর্বোচ্চ সম্ভাব্য মানবসম্পদের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা ব্যক্ত করেন যে প্রচুর সংগ্রামের ফলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি রাজ্যের শিক্ষা খাতে আরও নতুন দিগন্তের সন্ধান করবে। যা বর্তমানে মানসম্পন্ন মানবসম্পদ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.