Header Ads

কাছাড় পুলিশের গ্ৰিন করিডর

বিশ্বদীপ গুপ্ত, শিলচর :   জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) অনুরোধে আসামের কাছাড় পুলিশ বুধবার কুম্ভীরগ্ৰাম বিমানবন্দরে গুরুতর অসুস্থ এক রোগীর পরিবহনের সুবিধার্থে  শিলচর মেহেরপুরের গ্ৰিন হিলস্ হাসপাতাল থেকে একটি গ্ৰীন করিডর তৈরি করে। জানা যায়, কোভিড-১৯ পরীক্ষার পরে গুরুতর অসুস্থ অবস্থায় থাকা  ইশতিয়াক মজুমদার নামের এক রোগীকে এয়ার আ্যম্বুলেন্স দিয়ে কলকাতার এএমআরআই তে স্থানান্তরিত করা হয়েছিল। সে অনুযায়ী ইশতিয়াকের পরিবারের সদস্যরা এয়ার আ্যম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন। কিন্তু বিমানবন্দর থেকে কলকাতায় হাসপাতালে নেওয়ার সময় রোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তবে প্রয়োজনীয় পরিষেবা তথা  সহযোগিতা করার জন্য ইশতিয়াকের পরিবার কাছাড় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।


সৌজন্য: কেআরসি টাইমস

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.